একাধিক বৈঠকে যোগ দিতে মস্কো সফর করছেন মার্কিন গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির (সিআইএ) পরিচালক জন র্যাটক্লিফ। মঙ্গলবার ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ মার্কিন সামরিক বাহিনীর একটি বিমান রাশিয়ার রাজধানী মস্কোতে অবতরণ করেছে বলে খবর প্রকাশের পর যুক্তরাষ্ট্রের বিভিন্ন গণমাধ্যম ওই তথ্য নিশ্চিত করেছে।
যদিও মস্কোতে মার্কিন সামরিক বাহিনীর বিমান অবতরণের কোনও তথ্য নেই বলে মঙ্গলবার দাবি করেছিল ক্রেমলিন। এর কিছুক্ষণ পর মার্কিন একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে সিআইএর পরিচালক র্যাটক্লিফ রুশ কর্তৃপক্ষের সঙ্গে বিভিন্ন বৈঠকে অংশ নেওয়ার জন্য মস্কো সফরে গেছেন বলে নিশ্চিত করেছে।
এই বিষয়ে অবগত একটি সূত্রও মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে র্যাটক্লিফের মস্কো সফরের বিষয়টি নিশ্চিত করেছে। সিআইএ প্রধান হিসেবে এটিই রাশিয়ায় তার প্রথম প্রকাশ্য সফর। পৃথকভাবে মার্কিন অপর এক কর্মকর্তার বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম অ্যাক্সিওসও সফরের তথ্য নিশ্চিত করেছে।

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

মতামত