দৈনিক সমাবেশ
প্রকাশ : শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীদের বিরুদ্ধে ফেসবুক পোস্ট; শেয়ার করায় ব্যবসায়ী গ্রেপ্তার

রাজনৈতিক কোন্দলে মেয়র প্রার্থীর ব্যানার-ফেস্টুন ভাঙচুরের অভিযোগ

লাঙ্গলবাঁধ বাজারের ব্যবসায়ীদের সঙ্গে এমপি মনোয়ার খানের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মহাদেবপুরে আদিবাসী যুব সমাজের উদ্যোগে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট

খাজুরতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গৌরীচন্না ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী নাজনীন খানমের মতবিনিময় সভা  অনুষ্ঠিত

৭ নভেম্বর উপলক্ষে সাতক্ষীরার প্রাথমিক বিদ্যালয়ে নানা কর্মসূচি

নড়াইলের  লোহাগড়ায় মাদকাসক্ত ছেলের হাতে পিতা খুন

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীদের বিরুদ্ধে ফেসবুক পোস্ট; শেয়ার করায় ব্যবসায়ী গ্রেপ্তার

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীদের বিরুদ্ধে ফেসবুক পোস্ট; শেয়ার করায় ব্যবসায়ী গ্রেপ্তার

টাঙ্গাইলের বাসাইলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এড. আহমেদ আযম খান ও তার ব্যক্তিগত সহকারী (পিএস) সাদেকুল ইসলাম সবুজকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস শেয়ার করায় বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক বাদল মিয়াকে গ্রেপ্তার করেছে বাসাইল থানা পুলিশ। বাসাইল থানা অফিসার ইনচার্জ মো. আলমগীর কবীর তাকে সাইবার সুরক্ষা আইনে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন। এ গ্রেপ্তারকে কেন্দ্র করে টাঙ্গাইলে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে বারটার দিকে উপজেলার কাশিল বাজারে অবস্থিত বাদল মিয়ার নিজস্ব অফিস থেকে তাকে আটক করা হয়। পরে তাকে সাইবার সুরক্ষা আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। যদিও মামলার এজাহারে পুলিশ বাদল মিয়াকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের করাতিপাড়া বাইপাস এলাকা থেকে গ্রেপ্তার উল্লেখ করে। পরে শুক্রবার বিকেল তিনটার দিকে টাঙ্গাইলের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিজ্ঞ  আদালত তাকে টাঙ্গাইল জেলা কারাগারে প্রেরণ করেন।

গ্রেপ্তারকৃত বাদল মিয়া বাসাইল উপজেলার কাশিল ইউনিয়নের কাশিল দক্ষিণ পাড়ার মৃত শাহজাহান মিয়ার ছেলে। তিনি বাসাইল উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান কাজী শহীদুল ইসলামের ছোট ভাই এবং মেসার্স বাদল এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী। ব্যবসায়িক অঙ্গণে বাদল মিয়ার ব্যাপক সুনাম রয়েছে বলে জানা যায়।

মামলা সূত্রে জানা গেছে, জনৈক তানভীর আহসান সুমন তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে “বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল” নামের একটি ফেসবুক গ্রুপে টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খানের ছবি ব্যবহার করে এআই দিয়ে তৈরি একটি ফটোকার্ড পোস্ট করেন। পোস্টটিতে লেখা রয়েছে “মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী তিনি একজন মুক্তিযুদ্ধের বিরোধী মানুষ। মুক্তিযুদ্ধ মন্ত্রী হওয়ার তার কোন যোগ্যতা নেই। তার অপসারণ চাই।” এ পোস্টটি মামলার ২ নম্বর আসামী শাহাদাত মিয়া তার ফেসবুক আইডিতে শেয়ার করেন। এছাড়াও মন্ত্রীর পিএস সাদেকুল ইসলাম সবুজের ছবি ব্যবহার করে “সখিপুর এবং দেশবিদেশের নিউজ” নামের অপর একটি ফেজবুক পেইজ থেকে একটি পোস্ট দেয়া হয়। পোস্টটিতে লেখা আছে “শশুর বাড়ীর লোক নাটোরের পিএস সবুজ”। বিষয়টি নজরে আসায় ৬ নভেম্বর টাঙ্গাইল পৌরসভার বিশ^াস বেতকা এলাকার বাসিন্দা জনৈক  মো. ইবাদুল ইসলাম বাদি হয়ে বাসাইল থানায় সাইবার সুরক্ষা আইন-২০২৬ এর ২৫(১)/২৭(১) ধারায় তিনজনের নাম উল্লেখ ও ৩/৪ জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেন।

গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে কাশিল এলাকার মো. ছানোয়ার হোসেন খান, কামরুজ্জামান মিয়া বিপুল, সাইদুর রহমান মিয়া, বাদশা মিয়া, আয়নাল জমাদারসহ এলাকাবাসী তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেন, কাশিল তথা বাসাইলের উন্নয়নে বাদল মিয়ার ব্যাপক অবদান রয়েছে। তার একক প্রচেষ্টায় কাশিল এলাকায় একটি চায়না ফিডের কারখানা স্থাপিত হয়েছে। যেখানে প্রায় পাচ হাজার লোকের কর্মসংস্থান হয়েছে। এছাড়াও নাকাসিমের সায়ের মৌজায় একশত মেগাওয়াট সৌরবিদ্যুত প্রকল্পের কাজ চলমান রয়েছে। যা ভবিষ্যতে বাসাইল উপজেলার বিদ্যুতের সমস্যার সমাধান করবে। আমরা এই মিথ্যা ও প্রতিহিংসামূলক বানোয়াট মামলায় বাদল মিয়াকে গ্রেপ্তারের তীব্র প্রতিবাদ জানাচ্ছি ও অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি। 

গ্রেপ্তারের বিষয়ে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, “মূলত রাজনৈতিক প্রতিহিংসার কারণে এ মামলাটি করা হয়েছে।”

বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির বলেন, বাদল মিয়ার বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন-২০২৬ এর ২৫(১)/২৭(১) ধারায় মামলা হয়েছে। পরে গ্রেপ্তারকৃত আসামী বাদল মিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।” এসময় তিনি আরো বলেন, বিষয়টি নিয়ে মাননীয় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মহোদয়ের সুপারিশ রয়েছে। তিনি আমাকে বেশ কয়েকবার কল দিয়েছেন।

মামলার বাদি মো. ইবাদুল ইসলাম বলেন, আমি সংক্ষুব্ধ হয়ে প্রতিবাদ স্বরূপ মামলাটি করেছি। আমি দেশের একজন সচেতন নাগরিক। আমি কারো কথায় মামলাটি করিনি। যারা ফেসবুকে বিভিন্ন ধরণের অপপ্রচার চালায় তাদের বিরুদ্ধে আমার এই প্রতিবাদ। আমার মনে হয়েছে, যারা এই কাজগুলো করেছেন, তারা সঠিক কাজ করেনি। আমি কোন রাজনৈতিক দলের সাথে জড়িত নই।

এবিষয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী এড. আহমেদ আযম খানের মতামত জানতে তার ব্যক্তিগত মুঠোফোনে (০১৩০৭৪***৫৩) বার বার কল করা হলেও তিনি ফোনটি রিসিভ করেন নি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীদের বিরুদ্ধে ফেসবুক পোস্ট; শেয়ার করায় ব্যবসায়ী গ্রেপ্তার
0:00 0:00
1.0x
দৈনিক সমাবেশ

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীদের বিরুদ্ধে ফেসবুক পোস্ট; শেয়ার করায় ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশকঃ মো: রবিউল ইসলাম ।
সম্পাদকঃ নিজামুল হক ।
নির্বাহী সম্পাদকঃ মোঃ রফিকুল ইসলাম ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 2/2-c পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ই-মেইল: dainiksomabesh@gmail.com
টেলিফোনঃ 02226638261 মোবাইলঃ +880 1408-350003
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সমাবেশ