দৈনিক সমাবেশ
প্রকাশ : শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীদের বিরুদ্ধে ফেসবুক পোস্ট; শেয়ার করায় ব্যবসায়ী গ্রেপ্তার

রাজনৈতিক কোন্দলে মেয়র প্রার্থীর ব্যানার-ফেস্টুন ভাঙচুরের অভিযোগ

লাঙ্গলবাঁধ বাজারের ব্যবসায়ীদের সঙ্গে এমপি মনোয়ার খানের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মহাদেবপুরে আদিবাসী যুব সমাজের উদ্যোগে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট

খাজুরতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গৌরীচন্না ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী নাজনীন খানমের মতবিনিময় সভা  অনুষ্ঠিত

৭ নভেম্বর উপলক্ষে সাতক্ষীরার প্রাথমিক বিদ্যালয়ে নানা কর্মসূচি

নড়াইলের  লোহাগড়ায় মাদকাসক্ত ছেলের হাতে পিতা খুন

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

৭ নভেম্বর উপলক্ষে সাতক্ষীরার প্রাথমিক বিদ্যালয়ে নানা কর্মসূচি

৭ নভেম্বর উপলক্ষে সাতক্ষীরার প্রাথমিক বিদ্যালয়ে নানা কর্মসূচি

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ৭ নভেম্বর উপলক্ষে সাতক্ষীরার সাতটি উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনায় ৭ নভেম্বর এসব কর্মসূচি পালিত হবে। কর্মসূচির মধ্যে রয়েছে জাতীয় পতাকা উত্তোলন, দিবসের তাৎপর্য তুলে ধরে শিক্ষার্থীদের সঙ্গে বিশেষ আলোচনা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এ ছাড়া বিদ্যালয় প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা, বৃক্ষরোপণ, দেশাত্মবোধক গান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমীন বলেন, “আজকের শিশুরাই আগামী দিনের বাংলাদেশ। ৭ নভেম্বরের সঠিক ইতিহাস ও শহীদ জিয়াউর রহমানের দেশপ্রেম, সততা ও শৃঙ্খলার আদর্শ শিশুদের মধ্যে ছড়িয়ে দিতেই এ আয়োজন।” সাতক্ষীরা সদরের দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানজিদা শাহনাজ বলেন, “আমাদের বিদ্যালয়ে শিশুরা নিজেরাই বক্তব্য দেবে, গাছ লাগাবে এবং বিদ্যালয় পরিষ্কার করবে। এতে তারা দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠবে।” কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থাকবেন। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে। ইতোমধ্যে জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিবসটি উপলক্ষে ব্যানার ও পোস্টার টানানো হয়েছে। কর্মসূচি ঘিরে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

৭ নভেম্বর উপলক্ষে সাতক্ষীরার প্রাথমিক বিদ্যালয়ে নানা কর্মসূচি
0:00 0:00
1.0x
দৈনিক সমাবেশ

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

৭ নভেম্বর উপলক্ষে সাতক্ষীরার প্রাথমিক বিদ্যালয়ে নানা কর্মসূচি

প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

featured Image

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ৭ নভেম্বর উপলক্ষে সাতক্ষীরার সাতটি উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনায় ৭ নভেম্বর এসব কর্মসূচি পালিত হবে। কর্মসূচির মধ্যে রয়েছে জাতীয় পতাকা উত্তোলন, দিবসের তাৎপর্য তুলে ধরে শিক্ষার্থীদের সঙ্গে বিশেষ আলোচনা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এ ছাড়া বিদ্যালয় প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা, বৃক্ষরোপণ, দেশাত্মবোধক গান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমীন বলেন, “আজকের শিশুরাই আগামী দিনের বাংলাদেশ। ৭ নভেম্বরের সঠিক ইতিহাস ও শহীদ জিয়াউর রহমানের দেশপ্রেম, সততা ও শৃঙ্খলার আদর্শ শিশুদের মধ্যে ছড়িয়ে দিতেই এ আয়োজন।” সাতক্ষীরা সদরের দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানজিদা শাহনাজ বলেন, “আমাদের বিদ্যালয়ে শিশুরা নিজেরাই বক্তব্য দেবে, গাছ লাগাবে এবং বিদ্যালয় পরিষ্কার করবে। এতে তারা দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠবে।” কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থাকবেন। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে। ইতোমধ্যে জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিবসটি উপলক্ষে ব্যানার ও পোস্টার টানানো হয়েছে। কর্মসূচি ঘিরে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে ।

দৈনিক সমাবেশ

প্রকাশকঃ মো: রবিউল ইসলাম ।
সম্পাদকঃ নিজামুল হক ।
নির্বাহী সম্পাদকঃ মোঃ রফিকুল ইসলাম ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 2/2-c পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ই-মেইল: dainiksomabesh@gmail.com
টেলিফোনঃ 02226638261 মোবাইলঃ +880 1408-350003
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সমাবেশ