দৈনিক সমাবেশ
আপডেট : সোমবার, ০২ নভেম্বর ২০২৬

কুষ্টিয়ায় বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ

কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ন আহবায়ক  শেখ সাদীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে বিভিন্ন সময়ে মিথ্যা অপপ্রচার ছড়ানোর অভিযোগ উঠেছে। এ নিয়ে স্থানীয় কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে তবে কে বা কারা সামাজিক যোগাযোগ মাধ্যমে কুষ্টিয়া জেলা বিএনপি'র যুগ্ন আহবায়ক শেখ সাদীর বিরুদ্ধে এমন অপপ্রচার চালাচ্ছে তা এখনো জানা যায়নি। 

এ বিষয়ে শেখ সাদী'র সমর্থিত এক কর্মী বলেন, নিজের দলের কিছু স্বার্থান্বেষী নেতারা শেখ সাদীর জনপ্রিয়তা দেখে হিংসায় এমন নিকৃষ্ট কাজকর্ম করে বেড়াচ্ছে তবে তাদের এই সমস্ত অপপ্রচার সাধারণ নেতাকর্মীরা ও সাধারণ জনগণ বুঝতে পেরে ফেসবুকের মাধ্যমে তাদের জবাব দিয়ে দিচ্ছে। 

অন্যদিকে খোকসা উপজেলা বিএনপি'র সাবেক যুগ্ন আহবায়ক ও খোকসা উপজেলা যুবদলের আহবায়ক আবু হেনা মোস্তফা সালাম লুলু বলেন, শেখ সাদী একটা ব্রান্ড তাকে গুজব বা মিথ্যা অপবাদ দিয়ে তার জনপ্রিয়তা কমানো সম্ভব না। শেখ সাদীকে নিয়ে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ছড়াচ্ছে তারা কিভাবে জনগণের কল্যাণে রাজনীতি করে আমরা বুঝিনা কারণ শেখ সাদী একজন বিএনপি নেতা হিসেবে সাধারণ জনগণের বিপদে-আপদে তাদের পাশে থাকেন। সাধারণ জনগণের কথা ভেবে নিজ অর্থায়নে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছে যা জেলার সবাই জানে। আমি সেই সমস্ত ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা শেখ সাদীকে নিয়ে সমালোচনা বা মিথ্যা গুজব ছড়ানোর আগে শেখ সাদীর মত কিছু জনকল্যাণমুখী উন্নয়ন করে দেখান এবং শেখ সাদীর মত একজন জনপ্রিয় নেতা হয়ে দেখান তাহলেই আপনাদের মিথ্যা গুজব সাধারণ জনগণ বিশ্বাস করবে তা না হলে সাধারণ জনগণ আপনাদেরকে বয়কট ঘোষণা করবে। 

কুষ্টিয়া জেলা বিএনপি'র যুগ্ন আহবায়ক শেখ সাদীর বিরুদ্ধে এমন মিথ্যা অপপ্রচার ছড়ানোর বিষয়ে আরো জানা যায়, শেখ সাদী কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কমিটিতে যুগ্ন আহ্বায়ক পদে দায়িত্ব পালন করছে এবং অতি দ্রুতই কুষ্টিয়া জেলা বিএনপি'র পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে এবং এ পূর্ণাঙ্গ কমিটিতে শেখ সাদী সভাপতি প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছে আর এতে করেই তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সমর্থকেরা সোশ্যাল মিডিয়াতে শেখ সাদীকে নিয়ে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে বলে জানা যায়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

কুষ্টিয়ায় বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ
0:00 0:00
1.0x
দৈনিক সমাবেশ

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

কুষ্টিয়ায় বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

featured Image

কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ন আহবায়ক  শেখ সাদীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে বিভিন্ন সময়ে মিথ্যা অপপ্রচার ছড়ানোর অভিযোগ উঠেছে। এ নিয়ে স্থানীয় কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে তবে কে বা কারা সামাজিক যোগাযোগ মাধ্যমে কুষ্টিয়া জেলা বিএনপি'র যুগ্ন আহবায়ক শেখ সাদীর বিরুদ্ধে এমন অপপ্রচার চালাচ্ছে তা এখনো জানা যায়নি। 

এ বিষয়ে শেখ সাদী'র সমর্থিত এক কর্মী বলেন, নিজের দলের কিছু স্বার্থান্বেষী নেতারা শেখ সাদীর জনপ্রিয়তা দেখে হিংসায় এমন নিকৃষ্ট কাজকর্ম করে বেড়াচ্ছে তবে তাদের এই সমস্ত অপপ্রচার সাধারণ নেতাকর্মীরা ও সাধারণ জনগণ বুঝতে পেরে ফেসবুকের মাধ্যমে তাদের জবাব দিয়ে দিচ্ছে। 

অন্যদিকে খোকসা উপজেলা বিএনপি'র সাবেক যুগ্ন আহবায়ক ও খোকসা উপজেলা যুবদলের আহবায়ক আবু হেনা মোস্তফা সালাম লুলু বলেন, শেখ সাদী একটা ব্রান্ড তাকে গুজব বা মিথ্যা অপবাদ দিয়ে তার জনপ্রিয়তা কমানো সম্ভব না। শেখ সাদীকে নিয়ে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ছড়াচ্ছে তারা কিভাবে জনগণের কল্যাণে রাজনীতি করে আমরা বুঝিনা কারণ শেখ সাদী একজন বিএনপি নেতা হিসেবে সাধারণ জনগণের বিপদে-আপদে তাদের পাশে থাকেন। সাধারণ জনগণের কথা ভেবে নিজ অর্থায়নে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছে যা জেলার সবাই জানে। আমি সেই সমস্ত ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা শেখ সাদীকে নিয়ে সমালোচনা বা মিথ্যা গুজব ছড়ানোর আগে শেখ সাদীর মত কিছু জনকল্যাণমুখী উন্নয়ন করে দেখান এবং শেখ সাদীর মত একজন জনপ্রিয় নেতা হয়ে দেখান তাহলেই আপনাদের মিথ্যা গুজব সাধারণ জনগণ বিশ্বাস করবে তা না হলে সাধারণ জনগণ আপনাদেরকে বয়কট ঘোষণা করবে। 

কুষ্টিয়া জেলা বিএনপি'র যুগ্ন আহবায়ক শেখ সাদীর বিরুদ্ধে এমন মিথ্যা অপপ্রচার ছড়ানোর বিষয়ে আরো জানা যায়, শেখ সাদী কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কমিটিতে যুগ্ন আহ্বায়ক পদে দায়িত্ব পালন করছে এবং অতি দ্রুতই কুষ্টিয়া জেলা বিএনপি'র পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে এবং এ পূর্ণাঙ্গ কমিটিতে শেখ সাদী সভাপতি প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছে আর এতে করেই তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সমর্থকেরা সোশ্যাল মিডিয়াতে শেখ সাদীকে নিয়ে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে বলে জানা যায়।

দৈনিক সমাবেশ

প্রকাশকঃ মো: রবিউল ইসলাম ।
সম্পাদকঃ নিজামুল হক ।
নির্বাহী সম্পাদকঃ মোঃ রফিকুল ইসলাম ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 2/2-c পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ই-মেইল: dainiksomabesh@gmail.com
টেলিফোনঃ 02226638261 মোবাইলঃ +880 1408-350003
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সমাবেশ