দেশের প্রায় ৪ হাজার ৩০০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) আগামী বছরের ২১ জানুয়ারি ভোটগ্রহণ শুরু করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ২৭ মে’র মধ্যে নির্বাচন শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আগের সাত ধাপের পরিবর্তে এবার পাঁচ ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রতিটি ধাপের ভোটের দিন নির্ধারণ করা হয়েছে বৃহস্পতিবার।
সোমবার (১২ অক্টোবর) নির্বাচন কমিশনের ১৩তম সভা শেষে সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
তিনি জানান, যেসব ইউনিয়ন পরিষদে নির্বাচনের নির্ধারিত সময় ইতোমধ্যে পেরিয়ে গেছে অথবা আগামী ২৭ মে’র মধ্যে নির্বাচনী চক্রের আইনি মেয়াদ পূর্ণ হবে, সেসব পরিষদের নির্বাচন ওই সময়সীমার মধ্যে সম্পন্ন করা হবে।
ইসির নির্ধারিত সূচি অনুযায়ী, প্রথম ধাপে ভোট হবে ২১ জানুয়ারি। দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল এবং চতুর্থ ধাপে ১৩ মে অনুষ্ঠিত হবে। পঞ্চম ও শেষ ধাপের ভোট নেওয়া হবে ২৭ মে।
নির্বাচনী কার্যক্রম কোনো নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ না রেখে দেশের সব জেলায় একই সঙ্গে শুরু করার পরিকল্পনা রয়েছে কমিশনের। এ ক্ষেত্রে জেলা সদর উপজেলাগুলো এবং যেসব ইউনিয়ন পরিষদের মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে, সেগুলোকে প্রাথমিক পর্যায়ে অগ্রাধিকার দেওয়া হবে।
নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ আরও জানান, বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত আগামী ১৭ জানুয়ারি নির্ধারিত রয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুরোধ বিবেচনায় নিয়ে প্রথম ধাপের ভোটগ্রহণের তারিখ ২১ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

মতামত