দৈনিক সমাবেশ
প্রকাশ : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

কপোতাক্ষ নদের পাড়ে এখন শুধুই ভিটেমাটি হারানোর আতঙ্ক

প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন : মীর শাহে আলম

মধ্যপ্রাচ্যের সংকট কাটলে তেলের দাম কমানোর চেষ্টা করবে সরকার : জ্বালানি প্রতিমন্ত্রী

নিজ খরচে ৪৭ নেতাকর্মীকে ওমরাহে পাঠালেন লুৎফুজ্জামান বাবর

বাগেরহাটে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

ভয়-ভীতির অভিযোগে এনে,বাগেরহাটে সার্জন্ট রিয়াজুলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাংচুর ও মারপিট : গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় ৩০ সেপ্টেম্বরের মধ্যে সহকারী শিক্ষকদের বদলি নিষ্পত্তির নির্দেশ

সাতক্ষীরায় ৩০ সেপ্টেম্বরের মধ্যে সহকারী শিক্ষকদের বদলি নিষ্পত্তির নির্দেশ

প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন : মীর শাহে আলম

প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন : মীর শাহে আলম

প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ডের আওতায় আসবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মীর শাহে আলম বলেন, তারেক রহমানের সরকার জনগণের সরকার। এ সরকারের স্বাক্ষর প্রকল্পগুলোর একটি হচ্ছে ফ্যামিলি কার্ড। দেশের ৪ কোটি পরিবার এই কার্ডের আওতায় আসবে। ফ্যামিলি কার্ড পেতে কাউকে ঘুষ দিতে হবে না। পর্যায়ক্রমে সবাই এই কার্ড পাবেন। প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন। এটি বিএনপি সরকারের সিদ্ধান্ত।

বাঁশখালীর বন্যা পরিস্থিতি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ১৯৯১ সালের পর এ অঞ্চলের মানুষ আর কোনো দুর্যোগ দেখেনি। আকস্মিক ভারী বর্ষণে বন্যার সৃষ্টি হওয়ায় মানুষ অসহায় হয়ে পড়েছিল। বাঁশখালী, চন্দনাইশ ও সাতকানিয়ার মানুষ এমন পরিস্থিতির মুখোমুখি হওয়ায় সরকারও বিব্রত ও অস্থির হয়ে পড়েছিল। এত বড় বন্যা মোকাবিলার অভিজ্ঞতা এ এলাকার মানুষের ছিল না।

তিনি বলেন, জেলা প্রশাসন ও সরকার ক্ষতিগ্রস্তদের পাশে থাকার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে। সেই প্রচেষ্টার মধ্যে কোনো ভুল হয়ে থাকলে সরকারের পক্ষ থেকে মন্ত্রী হিসেবে তিনি মানুষের কাছে ক্ষমা চান।

মীর শাহে আলম আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের ইতিহাসে একটি নাম যুক্ত করতে যাচ্ছেন। তার বাবা ও মা জাতিসংঘে বাংলাদেশের পক্ষে বক্তব্য দিয়েছেন। এবার তিনিও জাতিসংঘে ভাষণ দেবেন। তার দাবি, এর আগে কেউ এমন ইতিহাস সৃষ্টি করতে পারেননি, বর্তমানে কেউ পারবেন না এবং ভবিষ্যতেও পারবেন কি না তা নিয়ে সন্দেহ রয়েছে। তিনি বলেন, তারা সেই দলের কর্মী।

অনুষ্ঠানে চট্টগ্রাম ১২ আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবের রহমান শামীমসহ বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন : মীর শাহে আলম
0:00 0:00
1.0x
দৈনিক সমাবেশ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন : মীর শাহে আলম

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ডের আওতায় আসবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মীর শাহে আলম বলেন, তারেক রহমানের সরকার জনগণের সরকার। এ সরকারের স্বাক্ষর প্রকল্পগুলোর একটি হচ্ছে ফ্যামিলি কার্ড। দেশের ৪ কোটি পরিবার এই কার্ডের আওতায় আসবে। ফ্যামিলি কার্ড পেতে কাউকে ঘুষ দিতে হবে না। পর্যায়ক্রমে সবাই এই কার্ড পাবেন। প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন। এটি বিএনপি সরকারের সিদ্ধান্ত।

বাঁশখালীর বন্যা পরিস্থিতি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ১৯৯১ সালের পর এ অঞ্চলের মানুষ আর কোনো দুর্যোগ দেখেনি। আকস্মিক ভারী বর্ষণে বন্যার সৃষ্টি হওয়ায় মানুষ অসহায় হয়ে পড়েছিল। বাঁশখালী, চন্দনাইশ ও সাতকানিয়ার মানুষ এমন পরিস্থিতির মুখোমুখি হওয়ায় সরকারও বিব্রত ও অস্থির হয়ে পড়েছিল। এত বড় বন্যা মোকাবিলার অভিজ্ঞতা এ এলাকার মানুষের ছিল না।

তিনি বলেন, জেলা প্রশাসন ও সরকার ক্ষতিগ্রস্তদের পাশে থাকার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে। সেই প্রচেষ্টার মধ্যে কোনো ভুল হয়ে থাকলে সরকারের পক্ষ থেকে মন্ত্রী হিসেবে তিনি মানুষের কাছে ক্ষমা চান।

মীর শাহে আলম আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের ইতিহাসে একটি নাম যুক্ত করতে যাচ্ছেন। তার বাবা ও মা জাতিসংঘে বাংলাদেশের পক্ষে বক্তব্য দিয়েছেন। এবার তিনিও জাতিসংঘে ভাষণ দেবেন। তার দাবি, এর আগে কেউ এমন ইতিহাস সৃষ্টি করতে পারেননি, বর্তমানে কেউ পারবেন না এবং ভবিষ্যতেও পারবেন কি না তা নিয়ে সন্দেহ রয়েছে। তিনি বলেন, তারা সেই দলের কর্মী।

অনুষ্ঠানে চট্টগ্রাম ১২ আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবের রহমান শামীমসহ বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

দৈনিক সমাবেশ

প্রকাশকঃ মো: রবিউল ইসলাম ।
সম্পাদকঃ নিজামুল হক ।
নির্বাহী সম্পাদকঃ মোঃ রফিকুল ইসলাম ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 2/2-c পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ই-মেইল: dainiksomabesh@gmail.com
টেলিফোনঃ 02226638261 মোবাইলঃ +880 1408-350003
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সমাবেশ