শিক্ষার্থীদের বার্ষিক ও পাবলিক পরীক্ষা বিবেচনায় আগামী নভেম্বর ও ডিসেম্বরে স্থানীয় সরকার নির্বাচন না করার কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, পরীক্ষা শেষ হওয়ার পর আগামী বছরের জানুয়ারিতে সম্ভাব্য নির্বাচন কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, স্থানীয় নির্বাচন আয়োজনের বিষয়ে সরকারের সঙ্গে সরাসরি চিঠি চালাচালির কোনো নিয়ম বা নজির নেই। তবে কমিশন প্রস্তুত রয়েছে। বর্তমানে সরকারের কাছে কোন কোন এলাকা নির্বাচন উপযোগী, তার একটি স্পষ্ট তালিকা চাওয়া হয়েছে।
নির্বাচন পেছানোর কারণ ব্যাখ্যা করে আনোয়ারুল ইসলাম সরকার বলেন, পরীক্ষার সময় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য দায়িত্ব পালনে ব্যস্ত থাকেন। একই সময়ে নির্বাচন পরিচালনা করা তাদের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়ে। শিক্ষার্থীদের ভবিষ্যৎ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া জরুরি হয়ে পড়েছে।
বাস্তবতা ও সার্বিক পরিবেশ অনুকূলে রাখার লক্ষ্যেই স্থানীয় নির্বাচন আয়োজনের প্রাথমিক পরিকল্পনায় পরিবর্তন আনা হয়েছে বলেও জানান তিনি।

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

মতামত