নেত্রকোণা ৪ আসনের মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী এলাকার বিএনপি এবং সহযোগী অঙ্গসংগঠনের ৪৭ নেতা কর্মীকে নিজস্ব অর্থায়নে ওমরাহ পালনের সুযোগ দিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। দলীয় নেতাকর্মীদের মধ্যে ধর্মীয় মূল্যবোধ ও অনুশাসন জাগ্রত করার উদ্দেশ্যে ব্যক্তিগতভাবে তিনি এ উদ্যোগ নিয়েছেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশে যাত্রা করেন ওমরাহ পালন করতে যাওয়া নেতাকর্মীরা। তাদের বিদায় জানাতে ফ্লাইট ছাড়ার সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন লুৎফুজ্জামান বাবর। তবে তিনি নিজে এই সফরে যাননি।
বাবরের ব্যক্তিগত সহকারী মাহমুদুল হাসান জানান, তার নিজস্ব অর্থায়নে মোহনগঞ্জের ১৮ জন, মদনের ১৭ জন এবং খালিয়াজুরী উপজেলার ১১ জন নেতা কর্মী ওমরাহ পালনের সুযোগ পেয়েছেন।
ওমরাহ কাফেলায় মোহনগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েন, সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী পুতুল, সাবেক পৌর মেয়র মাহাবুবুন্নবী শেখ, উপজেলা যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম তালুকদার এবং উপজেলা ছাত্রদলের সভাপতি জামিউল ইসলাম রাকিব রয়েছেন।
মদন উপজেলা থেকে রয়েছেন বিএনপি সভাপতি নূরে আলম তালুকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান চন্দন, যুবদল সভাপতি গোলাম রাসেল রুবেল, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ছাত্রদল সভাপতি শামীম হাসান এবং জমিয়তে উলামায়ে ইসলামের মদন উপজেলা সভাপতি মুফতি আনোয়ার হোসেন।
খালিয়াজুরী থেকে এই দলে রয়েছেন উপজেলা বিএনপি সভাপতি আব্দুর রউফ স্বাধীন, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান কেষ্ট, সাংগঠনিক সম্পাদক জিয়া উদ্দিন, যুবদলের আহ্বায়ক এনামুল হক ছুটন, সদস্য সচিব রাজিব হোসেন পলাশ, ছাত্রদলের সভাপতি মাজহারুল হক পলিন এবং সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত হৃদয়।
বিমানবন্দরে নেতাকর্মীদের বিদায় জানানোর সময় লুৎফুজ্জামান বাবর বলেন, রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি এলাকার মানুষের মধ্যে ধর্মীয় চেতনা ও নৈতিক মূল্যবোধ শক্তিশালী করার লক্ষ্যেই তার এ উদ্যোগ। পরকাল ও আখেরাতের কথা স্মরণ করে তিনি এই উদ্যোগ নিয়েছেন বলেও জানান।
তিনি আরও বলেন, পর্যায়ক্রমে তার এলাকার আরও নেতা কর্মীকে একইভাবে ওমরাহ পালনের সুযোগ করে দেওয়ার চেষ্টা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

মতামত