দৈনিক সমাবেশ

আ.লীগের মিছিলের ৫ দিন পর গুলশান থানার ওসিকে ডিএমপি সদর দপ্তরে বদলি

রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের পাঁচ দিন পর গুলশান মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেনকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দপ্তরে বদলি করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনারের কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে তাকে সদর দপ্তর ও প্রশাসন বিভাগে সংযুক্ত করা হয়।

অফিস আদেশে বলা হয়েছে, প্রশাসনিক কারণে ১৬ সেপ্টেম্বর পূর্বাহ্নে মো. দাউদ হোসেনকে ডিএমপি সদর দপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হলো। পুলিশ কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত আদেশটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

এর আগে গত শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে গুলশান থানার ৩ নম্বর সড়কের কেএফসি সংলগ্ন একটি গলিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল বের করেন। পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করতে গেলে মিছিলকারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেন। ঘটনাস্থল থেকে দুজনকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ। একই সময় পাঁচটি ককটেল উদ্ধার করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৭৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গুলশানের ওই মিছিলের বিষয়ে মঙ্গলবার সচিবালয়ে একটি অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ঘটনাটি সম্পর্কে গোয়েন্দা তথ্য ছিল। তবে শুক্রবার ওই এলাকায় জুমার নামাজ আদায়ের জন্য এসে তারা এ ধরনের কর্মকাণ্ড ঘটাতে পারে, পুলিশ হয়তো তা আন্দাজ করতে পারেনি।

তিনি বলেন, বেলা ১১টার দিকে জুমার নামাজ আদায়ের কথা বলে কিছু লোক সেখানে জড়ো হয়েছিল। পরে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

আ.লীগের মিছিলের ৫ দিন পর গুলশান থানার ওসিকে ডিএমপি সদর দপ্তরে বদলি
0:00 0:00
1.0x
দৈনিক সমাবেশ

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

আ.লীগের মিছিলের ৫ দিন পর গুলশান থানার ওসিকে ডিএমপি সদর দপ্তরে বদলি

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের পাঁচ দিন পর গুলশান মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেনকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দপ্তরে বদলি করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনারের কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে তাকে সদর দপ্তর ও প্রশাসন বিভাগে সংযুক্ত করা হয়।

অফিস আদেশে বলা হয়েছে, প্রশাসনিক কারণে ১৬ সেপ্টেম্বর পূর্বাহ্নে মো. দাউদ হোসেনকে ডিএমপি সদর দপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হলো। পুলিশ কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত আদেশটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

এর আগে গত শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে গুলশান থানার ৩ নম্বর সড়কের কেএফসি সংলগ্ন একটি গলিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল বের করেন। পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করতে গেলে মিছিলকারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেন। ঘটনাস্থল থেকে দুজনকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ। একই সময় পাঁচটি ককটেল উদ্ধার করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৭৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গুলশানের ওই মিছিলের বিষয়ে মঙ্গলবার সচিবালয়ে একটি অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ঘটনাটি সম্পর্কে গোয়েন্দা তথ্য ছিল। তবে শুক্রবার ওই এলাকায় জুমার নামাজ আদায়ের জন্য এসে তারা এ ধরনের কর্মকাণ্ড ঘটাতে পারে, পুলিশ হয়তো তা আন্দাজ করতে পারেনি।

তিনি বলেন, বেলা ১১টার দিকে জুমার নামাজ আদায়ের কথা বলে কিছু লোক সেখানে জড়ো হয়েছিল। পরে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

দৈনিক সমাবেশ

প্রকাশকঃ মো: রবিউল ইসলাম ।
সম্পাদকঃ নিজামুল হক ।
নির্বাহী সম্পাদকঃ মোঃ রফিকুল ইসলাম ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 2/2-c পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ই-মেইল: dainiksomabesh@gmail.com
টেলিফোনঃ 02226638261 মোবাইলঃ +880 1408-350003
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সমাবেশ