মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেওয়ার আগে নিজের গাড়ি থেকে সরকারি লোগো খুলে ফেলেছেন ইশরাক হোসেন।সোমবার (১৯ অক্টোবর) দুপুরে পুরান ঢাকায় নিজের বাসা থেকে জাতীয় প্রেস ক্লাবে যাওয়ার পথে গাড়ি থেকে লোগোটি খুলে ফেলেন তিনি।এ সময় ইশরাক হোসেন বলেন, দল চায়নি, তিনি নিজে থেকেই পদত্যাগ করছেন। বিশেষ কারণে তাকে পদত্যাগ করতে হচ্ছে বলেও জানান তিনি।তিনি আরও বলেন, বিশেষ কারণে পদত্যাগ করতে হলেও মাদকের বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত থাকবে।এর আগে, শনিবার (১৭ অক্টোবর) ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেনের গেন্ডারিয়া এলাকায় মাদকবিরোধী অভিযান নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে বিতর্কের মধ্যে সোমবার সকালে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন তিনি।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।