রাজধানীর মহাখালীতে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ভবনের পেছনের একটি পুরোনো চারতলা ভবনের ছাদে আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বেলা ১১টা ১১ মিনিটে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে তেজগাঁও ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।ফায়ার সার্ভিস জানায়, বেলা ১১টা ১২ মিনিটে তারা অগ্নিকাণ্ডের খবর পায়। পরে ১১টা ২৮ মিনিটে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। ভবনটির ছাদে রাখা পরিত্যক্ত প্লাস্টিকের মালামাল থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।চারতলা ভবনটির তৃতীয় তলায় একটি বৈদ্যুতিক সাব-স্টেশন থাকায় শুরুতে কিছুটা শঙ্কা তৈরি হয়েছিল। তবে ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন আর ছড়িয়ে পড়ার আশঙ্কা নেই।অগ্নিকাণ্ডের তাৎক্ষণিক কারণ এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।