বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী (পিরোজপুর) এর মৃত্যু পরবর্তী রাষ্ট্রীয় মর্যাদায় জানাযা এবং দাফন কার্য সম্পাদনে বাধা প্রদানের প্রতিবাদে মহাদেবপুরের বীর মুক্তিযোদ্ধা গন বিক্ষোভ প্রদর্শন সহ স্মারকলিপি প্রদান করেছেন।
২ নভেম্বর সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে মহাদেবপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা প্রশাসন চত্বরে বিক্ষোভ প্রদর্শন করে । পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসের প্রশাসনিক কর্মকর্তা মোসলেম উদ্দিন এর হাতে স্মারকলিপি প্রদান করা হয়। মহাদেবপুর মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক
বীর মুক্তিযোদ্ধা মোঃ মোতাকাব্বের এর নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ এবং স্মারকলিপি প্রদানের সময় অন্যদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা সিরাতুন্নবী, সহ- আহবায়ক গোলাম সরোয়ার আনসারী বাবলা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার সরদার, বীর অমুক্তিযোদ্ধা আব্দুল জলিল, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, বীর মুক্তিযোদ্ধা আব্বাস আলী সহ মুক্তিযোদ্ধা সংসদের শতাধিক বীর মুক্তিযোদ্ধারা এ সময় উপস্থিত ছিলেন। বিক্ষোভ চলাকালে নেতৃত্বদানকারী বীর মুক্তিযোদ্ধা গন বলেন, দেশে যখন মুক্তিযুদ্ধের পক্ষের সরকার বৈষম্যহীন ভাবে গণতান্ত্রিক উপায়ে দেশ পরিচালনা করছেন। ঠিক সেই সময় মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি রাজাকার আল বদররা দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে বিভিন্নভাবে পায়তারা চালাচ্ছে। এরই বহিঃপ্রকাশ একজন বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কার্যে বাধা প্রদান। তারা এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানান । সেই সাথে অতি দ্রুত স্বাধীনতার বিপক্ষের শক্তির এই ঘৃণিত কাজের সঠিক তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। একই সাথে বীর মুক্তিযোদ্ধাদের যথাযোগ্য মর্যাদা ও সম্মান অক্ষুন্ন রাখবার জন্যও সরকারের প্রতি আহ্বান জানান।উল্লেখ্য যে, মওলানা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে মানবতা বিরোধী মামলার বাদী মানিক পশারী সম্প্রতি মৃত্যু বরণ করলে তার দাফন কার্যে
উদ্ভূত পরিস্থিতি সৃষ্টির প্রতিবাদে মহাদেবপুরে বীর মুক্তিযোদ্ধারা এই বিক্ষোভ প্রদর্শন ও স্মারক লিপি প্রদান করেন।

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

মতামত