দৈনিক সমাবেশ
প্রকাশ : রোববার, ০১ নভেম্বর ২০২৬

মহাদেবপুরে জাতীয় যুব দিবস উদযাপিত

মহাদেবপুরে  জাতীয় যুব দিবস উদযাপিত

মহাদেবপুরে জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে শোভাযাত্রা , আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এ সকল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফ।

১ নভেম্বর রবিবার বিকেল সাড়ে ৩ টায়  এমএ হাদি চত্বরের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে সমবেত হয়। এ সময়"দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখ মহাদেবপুর উপজেলা যুব উন্নয়ন অফিসার এস এম মাজহারুল আলম এর সভাপতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আব্দুল জলিলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ওমর ফারুক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা ঃ মোঃ গোলাম রব্বানী, বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সাজ্জাদ হোসেন সাজ্জাদ, কৃষকদলের সহ-সভাপতি ইমরুল কায়েস সাজু, যুব উন্নয়ন থেকে প্রশিক্ষিত আত্মকর্মী  আঙ্গুর আক্তার, মৌসুমী আজাহার ,টপি রানী সরকারি যুব উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম প্রমূখ। 

আলোচনা সভা শেষে উদ্যোক্তা তৈরীর লক্ষ্যে উপজেলার ৭ জন দক্ষ যুব ও যুব মহিলার প্রত্যেককে ১ লক্ষ টাকার ঋণের চেক বিতরণ করা হয় । উল্লেখ্য যে এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দসহ যুব উন্নয়ন থেকে প্রশিক্ষিত যুব ও যুব মহিলারা উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

মহাদেবপুরে জাতীয় যুব দিবস উদযাপিত
0:00 0:00
1.0x
দৈনিক সমাবেশ

সোমবার, ০২ নভেম্বর ২০২৬


মহাদেবপুরে জাতীয় যুব দিবস উদযাপিত

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

featured Image

মহাদেবপুরে জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে শোভাযাত্রা , আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এ সকল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফ।

১ নভেম্বর রবিবার বিকেল সাড়ে ৩ টায়  এমএ হাদি চত্বরের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে সমবেত হয়। এ সময়"দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখ মহাদেবপুর উপজেলা যুব উন্নয়ন অফিসার এস এম মাজহারুল আলম এর সভাপতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আব্দুল জলিলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ওমর ফারুক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা ঃ মোঃ গোলাম রব্বানী, বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সাজ্জাদ হোসেন সাজ্জাদ, কৃষকদলের সহ-সভাপতি ইমরুল কায়েস সাজু, যুব উন্নয়ন থেকে প্রশিক্ষিত আত্মকর্মী  আঙ্গুর আক্তার, মৌসুমী আজাহার ,টপি রানী সরকারি যুব উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম প্রমূখ। 

আলোচনা সভা শেষে উদ্যোক্তা তৈরীর লক্ষ্যে উপজেলার ৭ জন দক্ষ যুব ও যুব মহিলার প্রত্যেককে ১ লক্ষ টাকার ঋণের চেক বিতরণ করা হয় । উল্লেখ্য যে এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দসহ যুব উন্নয়ন থেকে প্রশিক্ষিত যুব ও যুব মহিলারা উপস্থিত ছিলেন।


দৈনিক সমাবেশ

প্রকাশকঃ মো: রবিউল ইসলাম ।
সম্পাদকঃ নিজামুল হক ।
নির্বাহী সম্পাদকঃ মোঃ রফিকুল ইসলাম ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 2/2-c পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ই-মেইল: dainiksomabesh@gmail.com
টেলিফোনঃ 02226638261 মোবাইলঃ +880 1408-350003
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সমাবেশ