দৈনিক সমাবেশ
প্রকাশ : বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

সেগুনবাগিচার ফুটপাত দখলমুক্ত করে নতুন রূপে নাগরিকদের ফিরিয়ে দিলো ডিএসসিসি

অনুমোদিত স্থান ছাড়া সড়ক-ফুটপাতে হকার বসলেই মালামাল ক্রোক ও মামলা : ডিএসসিসি প্রশাসক

যে উচ্ছেদ কর্মসূচি চলছে, প্রয়োজনে আমার লাশের উপর দিয়ে হলেও তা চলমান থাকবে - ডিএনসিসি প্রশাসক

ঢাকা বিশ্ববিদ্যালয়ে Executive MBA Program-এর Freshers’ Reception অনুষ্ঠিত

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগে পাঁচটি নতুন কন্টেইনার ক্যারিয়ার ট্রাক চালু করা হয়েছে

ডিএসসিসি কর্তৃক মতিঝিল আইডিয়াল স্কুল থেকে এজিবি কলোনী কাঁচাবাজার পর্যন্ত ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

আ.লীগের মিছিলের ৫ দিন পর গুলশান থানার ওসিকে ডিএমপি সদর দপ্তরে বদলি

চানখারপুল থেকে বকশীবাজার পর্যন্ত ডিএসসিসির সমন্বিত অভিযান

চানখারপুল থেকে বকশীবাজার পর্যন্ত ডিএসসিসির সমন্বিত অভিযান

ঢাকা বিশ্ববিদ্যালয়ে Executive MBA Program-এর Freshers’ Reception অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে Executive MBA Program-এর Freshers’ Reception অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের অধীন Department of Tourism and Hospitality Management (THM)-এর Executive MBA Program in Service Management and Tourism-এর নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) আয়োজন করা হয়েছে “The Freshers’ Reception”।

অনুষ্ঠানটি সন্ধ্যা ৭টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের MBA Building-এর ৯ম তলায় অবস্থিত Professor Dr. Abdullah Farouk Multipurpose Hall-এ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর আল-আমীন।

এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী এবং InterContinental Dhaka-এর Managing Director মোহাম্মদ মাহবুবুর রহমান ভূঁইয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন Unique Hotel & Resorts PLC-এর Chief Executive Officer মো. শাখাওয়াত হোসাইন এবং Le Méridien Dhaka-এর Director, Human Resources এমামুল হক।

নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়জীবনে স্বাগত জানানো, একাডেমিক ও পেশাগত জীবনের সম্ভাবনা সম্পর্কে ধারণা প্রদান এবং দেশের পর্যটন ও আতিথেয়তা খাতের সঙ্গে তাদের সংযোগ আরও সুদৃঢ় করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অতিথি ও সংশ্লিষ্ট পেশাজীবীদের অংশগ্রহণে Service Management, Tourism and Hospitality Industry-এর বর্তমান বাস্তবতা, সম্ভাবনা ও ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে মতবিনিময়ের সুযোগ সৃষ্টি হবে বলে আয়োজকরা আশা করছেন।

অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন Department of Tourism and Hospitality Management-এর চেয়ারম্যান প্রফেসর ড. মো. শরীফুল আলম খন্দকার। Executive MBA Program-এর Coordinator ড. নুসরাত জাহান এবং Freshers’ Reception-এর Convenor ড. রুমানা পারভীন অ্যানি অনুষ্ঠানটি সমন্বয় করেছেন।

আয়োজকদের প্রত্যাশা, এই নবীনবরণ অনুষ্ঠান Executive MBA শিক্ষার্থীদের জন্য একটি অনুপ্রেরণামূলক সূচনা তৈরি করবে এবং দেশের পর্যটন ও আতিথেয়তা শিল্পের জন্য দক্ষ, নেতৃত্বদানে সক্ষম ও পেশাদার মানবসম্পদ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে Executive MBA Program-এর Freshers’ Reception অনুষ্ঠিত
0:00 0:00
1.0x
দৈনিক সমাবেশ

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ে Executive MBA Program-এর Freshers’ Reception অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের অধীন Department of Tourism and Hospitality Management (THM)-এর Executive MBA Program in Service Management and Tourism-এর নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) আয়োজন করা হয়েছে “The Freshers’ Reception”।

অনুষ্ঠানটি সন্ধ্যা ৭টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের MBA Building-এর ৯ম তলায় অবস্থিত Professor Dr. Abdullah Farouk Multipurpose Hall-এ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর আল-আমীন।

এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী এবং InterContinental Dhaka-এর Managing Director মোহাম্মদ মাহবুবুর রহমান ভূঁইয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন Unique Hotel & Resorts PLC-এর Chief Executive Officer মো. শাখাওয়াত হোসাইন এবং Le Méridien Dhaka-এর Director, Human Resources এমামুল হক।

নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়জীবনে স্বাগত জানানো, একাডেমিক ও পেশাগত জীবনের সম্ভাবনা সম্পর্কে ধারণা প্রদান এবং দেশের পর্যটন ও আতিথেয়তা খাতের সঙ্গে তাদের সংযোগ আরও সুদৃঢ় করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অতিথি ও সংশ্লিষ্ট পেশাজীবীদের অংশগ্রহণে Service Management, Tourism and Hospitality Industry-এর বর্তমান বাস্তবতা, সম্ভাবনা ও ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে মতবিনিময়ের সুযোগ সৃষ্টি হবে বলে আয়োজকরা আশা করছেন।

অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন Department of Tourism and Hospitality Management-এর চেয়ারম্যান প্রফেসর ড. মো. শরীফুল আলম খন্দকার। Executive MBA Program-এর Coordinator ড. নুসরাত জাহান এবং Freshers’ Reception-এর Convenor ড. রুমানা পারভীন অ্যানি অনুষ্ঠানটি সমন্বয় করেছেন।

আয়োজকদের প্রত্যাশা, এই নবীনবরণ অনুষ্ঠান Executive MBA শিক্ষার্থীদের জন্য একটি অনুপ্রেরণামূলক সূচনা তৈরি করবে এবং দেশের পর্যটন ও আতিথেয়তা শিল্পের জন্য দক্ষ, নেতৃত্বদানে সক্ষম ও পেশাদার মানবসম্পদ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দৈনিক সমাবেশ

প্রকাশকঃ মো: রবিউল ইসলাম ।
সম্পাদকঃ নিজামুল হক ।
নির্বাহী সম্পাদকঃ মোঃ রফিকুল ইসলাম ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 2/2-c পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ই-মেইল: dainiksomabesh@gmail.com
টেলিফোনঃ 02226638261 মোবাইলঃ +880 1408-350003
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সমাবেশ