দৈনিক সমাবেশ
প্রকাশ : বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

আক্কেলপুরে সোনালী ব্যাংকের আধুনিক সিআরএম (CRM) বুথ উদ্বোধন

গ্রাহকসেবা আরও সহজ ও আধুনিক করতে জয়পুরহাটের আক্কেলপুরে সোনালী ব্যাংক পিএলসি’র ক্যাশ রিসাইক্লিং মেশিন (CRM) বুথের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে গ্রাহকেরা একই স্থান থেকে স্বয়ংক্রিয়ভাবে তাৎক্ষণিক নগদ টাকা জমা ও উত্তোলনের পাশাপাশি এটিএমের বহুমুখী ব্যাংকিং সুবিধা উপভোগ করতে পারবেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় আক্কেলপুর শাখা চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে এ বুথটির উদ্বোধন সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসি’র জয়পুরহাট প্রিন্সিপাল অফিসের জেনারেল ম্যানেজার মোহাম্মদ শরিফুল আলম।

সোনালী ব্যাংক পিএলসি আক্কেলপুর শাখার ব্যবস্থাপক মো. জার্জিস আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট প্রিন্সিপাল অফিসের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার গোলাম মামুনুর রশীদ, মো. মাহবুব আলম জিলানী এবং বিশিষ্ট ব্যবসায়ী আ. ওয়াহেদ।

ব্যাংক কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, নবউদ্বোধিত এ সিআরএম বুথে স্বয়ংক্রিয় পদ্ধতিতে নগদ অর্থ জমা ও উত্তোলনের সার্বক্ষণিক সুবিধা মিলবে। এছাড়া এটিএম কার্ড ব্যবহার করে লেনদেনের ক্ষেত্রে বুথটিতে Visa, NPSB এবং TakaPay নেটওয়ার্কের সেবা যুক্ত রয়েছে, যা গ্রাহকদের লেনদেনকে আরও গতিশীল করবে।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ শরিফুল আলম বলেন, “প্রযুক্তিনির্ভর আধুনিক ব্যাংকিং সেবা গ্রাহকদের দোরগোড়ায় পৌঁছে দিতেই এ উদ্যোগ। এই বুথ চালুর ফলে গ্রাহকেরা কাউন্টারে দীর্ঘ লাইনে না দাঁড়িয়ে মুহূর্তেই টাকা জমা ও উত্তোলন করতে পারবেন। এতে যেমন মূল্যবান সময় বাঁচবে, তেমনই শাখায় গ্রাহকদের ভিড়ও উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে।” তিনি আরও যোগ করেন, নিরাপদ, দ্রুত ও নির্ভরযোগ্য ব্যাংকিং সেবা নিশ্চিতের লক্ষ্যে সোনালী ব্যাংক প্রযুক্তিগত উৎকর্ষ সাধনে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

আক্কেলপুরে সোনালী ব্যাংকের আধুনিক সিআরএম (CRM) বুথ উদ্বোধন
0:00 0:00
1.0x
দৈনিক সমাবেশ

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

আক্কেলপুরে সোনালী ব্যাংকের আধুনিক সিআরএম (CRM) বুথ উদ্বোধন

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

গ্রাহকসেবা আরও সহজ ও আধুনিক করতে জয়পুরহাটের আক্কেলপুরে সোনালী ব্যাংক পিএলসি’র ক্যাশ রিসাইক্লিং মেশিন (CRM) বুথের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে গ্রাহকেরা একই স্থান থেকে স্বয়ংক্রিয়ভাবে তাৎক্ষণিক নগদ টাকা জমা ও উত্তোলনের পাশাপাশি এটিএমের বহুমুখী ব্যাংকিং সুবিধা উপভোগ করতে পারবেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় আক্কেলপুর শাখা চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে এ বুথটির উদ্বোধন সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসি’র জয়পুরহাট প্রিন্সিপাল অফিসের জেনারেল ম্যানেজার মোহাম্মদ শরিফুল আলম।

সোনালী ব্যাংক পিএলসি আক্কেলপুর শাখার ব্যবস্থাপক মো. জার্জিস আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট প্রিন্সিপাল অফিসের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার গোলাম মামুনুর রশীদ, মো. মাহবুব আলম জিলানী এবং বিশিষ্ট ব্যবসায়ী আ. ওয়াহেদ।

ব্যাংক কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, নবউদ্বোধিত এ সিআরএম বুথে স্বয়ংক্রিয় পদ্ধতিতে নগদ অর্থ জমা ও উত্তোলনের সার্বক্ষণিক সুবিধা মিলবে। এছাড়া এটিএম কার্ড ব্যবহার করে লেনদেনের ক্ষেত্রে বুথটিতে Visa, NPSB এবং TakaPay নেটওয়ার্কের সেবা যুক্ত রয়েছে, যা গ্রাহকদের লেনদেনকে আরও গতিশীল করবে।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ শরিফুল আলম বলেন, “প্রযুক্তিনির্ভর আধুনিক ব্যাংকিং সেবা গ্রাহকদের দোরগোড়ায় পৌঁছে দিতেই এ উদ্যোগ। এই বুথ চালুর ফলে গ্রাহকেরা কাউন্টারে দীর্ঘ লাইনে না দাঁড়িয়ে মুহূর্তেই টাকা জমা ও উত্তোলন করতে পারবেন। এতে যেমন মূল্যবান সময় বাঁচবে, তেমনই শাখায় গ্রাহকদের ভিড়ও উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে।” তিনি আরও যোগ করেন, নিরাপদ, দ্রুত ও নির্ভরযোগ্য ব্যাংকিং সেবা নিশ্চিতের লক্ষ্যে সোনালী ব্যাংক প্রযুক্তিগত উৎকর্ষ সাধনে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।

দৈনিক সমাবেশ

প্রকাশকঃ মো: রবিউল ইসলাম ।
সম্পাদকঃ নিজামুল হক ।
নির্বাহী সম্পাদকঃ মোঃ রফিকুল ইসলাম ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 2/2-c পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ই-মেইল: dainiksomabesh@gmail.com
টেলিফোনঃ 02226638261 মোবাইলঃ +880 1408-350003
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সমাবেশ