জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে এর তেমন প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। একই সঙ্গে অসাধু ব্যবসায়ীরা যাতে জ্বালানির মূল্যবৃদ্ধিকে কাজে লাগিয়ে বাজারে দাম বাড়াতে না পারে, সে জন্য বাজার তদারকি আরও জোরদারের কথা জানান তিনি।
মঙ্গলবার সকালে সিলেটের লাক্কাতুরায় চা শ্রমিকদের মধ্যে রেইনকোট বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, জ্বালানি তেলের দাম বাড়লেও তা পার্শ্ববর্তী দেশে পাচারের কোনো সম্ভাবনা নেই। এ সময় বিরোধী দলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। শাসনব্যবস্থার একটি অংশ হিসেবে বিরোধী দলের দায়িত্বশীল আচরণ করা উচিত বলেও মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী।
রেইনকোট বিতরণ অনুষ্ঠানে সিলেটের বিভিন্ন চা বাগানের ১ হাজার ৯৮০ জন শ্রমিকের মধ্যে এসব রেইনকোট বিতরণ করা হয়।

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

মতামত