দৈনিক সমাবেশ
আপডেট : বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

নিউইয়র্কে সন্দেহজনক স্যুটকেস ঘিরে বোমা আতঙ্ক, প্রধানমন্ত্রী তারেক রহমানের হোটেলে কড়া নিরাপত্তা

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনকে কেন্দ্র করে নিউইয়র্কে যখন বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, তখন শহরের আইকনিক ক্রাইসলার ভবনের কাছে একটি সন্দেহজনক স্যুটকেস ঘিরে বোমা আতঙ্ক তৈরি হয়। মঙ্গলবার বিকেলে স্যুটকেসটি উদ্ধারের পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ভবনটির প্রথম পাঁচ তলা খালি করে দেওয়া হয়।

নিউইয়র্ক পুলিশ বিভাগের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় বিকেল ৩টার কিছু আগে ইস্ট ৪৩তম স্ট্রিট ও থার্ড অ্যাভিনিউয়ের কাছের একটি ফুটপাতে স্যুটকেসটি পাওয়া যায়। জায়গাটি জাতিসংঘের সদর দপ্তর থেকে কয়েকটি অ্যাভিনিউ দূরে।

এনওয়াইপিডির একটি প্রশিক্ষিত কুকুর স্যুটকেসটিকে সন্দেহজনক হিসেবে শনাক্ত করার পর ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়কারী দল ও জরুরি বিভাগের সদস্যরা যান। সেখানে যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস ও এফবিআইসহ অন্যান্য ফেডারেল সংস্থার সদস্যরাও উপস্থিত হন।

নিরাপত্তার স্বার্থে পুলিশ ৪২তম থেকে ৪৪তম স্ট্রিট পর্যন্ত এবং সেকেন্ড অ্যাভিনিউ থেকে লেক্সিংটন অ্যাভিনিউ পর্যন্ত সড়ক বন্ধ করে দেয়। একই সময়ে ক্রাইসলার ভবনের প্রথম পাঁচ তলা খালি করা হয়।

প্রায় ৯০ মিনিট ধরে তল্লাশি ও নিরাপত্তা কার্যক্রম চালানোর পর এনওয়াইপিডির বোমা নিষ্ক্রিয়কারী দল জানায়, স্যুটকেসটিতে কোনো বিস্ফোরক নেই এবং এটি কোনো হুমকি তৈরি করছে না।

পুলিশ পরে স্যুটকেসটি পরীক্ষা করে নিরাপদ ঘোষণা করে। এরপর ক্রাইসলার ভবন ও আশপাশের সড়কে আরোপ করা বিধিনিষেধ ধীরে ধীরে তুলে নেওয়া হয়। ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন উপলক্ষে নিউইয়র্কে বর্তমানে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা কার্যকর রয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা এ সময় সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে শহরটিতে অবস্থান করছেন।

তথ্যসূত্র: রয়টার্স, হিন্দুস্তান টাইমস

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

নিউইয়র্কে সন্দেহজনক স্যুটকেস ঘিরে বোমা আতঙ্ক, প্রধানমন্ত্রী তারেক রহমানের হোটেলে কড়া নিরাপত্তা
0:00 0:00
1.0x
দৈনিক সমাবেশ

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

নিউইয়র্কে সন্দেহজনক স্যুটকেস ঘিরে বোমা আতঙ্ক, প্রধানমন্ত্রী তারেক রহমানের হোটেলে কড়া নিরাপত্তা

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনকে কেন্দ্র করে নিউইয়র্কে যখন বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, তখন শহরের আইকনিক ক্রাইসলার ভবনের কাছে একটি সন্দেহজনক স্যুটকেস ঘিরে বোমা আতঙ্ক তৈরি হয়। মঙ্গলবার বিকেলে স্যুটকেসটি উদ্ধারের পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ভবনটির প্রথম পাঁচ তলা খালি করে দেওয়া হয়।

নিউইয়র্ক পুলিশ বিভাগের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় বিকেল ৩টার কিছু আগে ইস্ট ৪৩তম স্ট্রিট ও থার্ড অ্যাভিনিউয়ের কাছের একটি ফুটপাতে স্যুটকেসটি পাওয়া যায়। জায়গাটি জাতিসংঘের সদর দপ্তর থেকে কয়েকটি অ্যাভিনিউ দূরে।

এনওয়াইপিডির একটি প্রশিক্ষিত কুকুর স্যুটকেসটিকে সন্দেহজনক হিসেবে শনাক্ত করার পর ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়কারী দল ও জরুরি বিভাগের সদস্যরা যান। সেখানে যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস ও এফবিআইসহ অন্যান্য ফেডারেল সংস্থার সদস্যরাও উপস্থিত হন।

নিরাপত্তার স্বার্থে পুলিশ ৪২তম থেকে ৪৪তম স্ট্রিট পর্যন্ত এবং সেকেন্ড অ্যাভিনিউ থেকে লেক্সিংটন অ্যাভিনিউ পর্যন্ত সড়ক বন্ধ করে দেয়। একই সময়ে ক্রাইসলার ভবনের প্রথম পাঁচ তলা খালি করা হয়।

প্রায় ৯০ মিনিট ধরে তল্লাশি ও নিরাপত্তা কার্যক্রম চালানোর পর এনওয়াইপিডির বোমা নিষ্ক্রিয়কারী দল জানায়, স্যুটকেসটিতে কোনো বিস্ফোরক নেই এবং এটি কোনো হুমকি তৈরি করছে না।

পুলিশ পরে স্যুটকেসটি পরীক্ষা করে নিরাপদ ঘোষণা করে। এরপর ক্রাইসলার ভবন ও আশপাশের সড়কে আরোপ করা বিধিনিষেধ ধীরে ধীরে তুলে নেওয়া হয়। ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন উপলক্ষে নিউইয়র্কে বর্তমানে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা কার্যকর রয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা এ সময় সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে শহরটিতে অবস্থান করছেন।

তথ্যসূত্র: রয়টার্স, হিন্দুস্তান টাইমস

দৈনিক সমাবেশ

প্রকাশকঃ মো: রবিউল ইসলাম ।
সম্পাদকঃ নিজামুল হক ।
নির্বাহী সম্পাদকঃ মোঃ রফিকুল ইসলাম ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 2/2-c পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ই-মেইল: dainiksomabesh@gmail.com
টেলিফোনঃ 02226638261 মোবাইলঃ +880 1408-350003
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সমাবেশ