অবকাঠামো ও শিল্পে বিনিয়োগ সহযোগিতায় ইনভেস্ট বাংলাদেশ ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের সমঝোতা স্মারক সই ২ ঘণ্টা আগে

হামের টিকা কেন আমদানি করা হয়নি, দায়ীদের জবাবদিহিতা হবে -- স্বাস্থ্য প্রতিমন্ত্রী ২ ঘণ্টা আগে

বাংলাদেশকে এআই প্রয়োগ ও উদ্ভাবনে সক্ষম একটি দেশে পরিণত করতে হবে : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২ ঘণ্টা আগে

সিউলে আইসিএপিপির ১৩তম সাধারণ অধিবেশন উদ্বোধন, ভাইস চেয়ারপারসন নির্বাচিত প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা মো: ইসমাঈল জবিউল্লাহ ২ ঘণ্টা আগে

অনলাইন জুয়ার মাধ্যমে কোটি টাকা লেনদেনে ব্যবহৃত এজেন্ট সিম ভাড়া দেওয়ার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে সিআইডি ২ ঘণ্টা আগে
দৈনিক সমাবেশ
আপডেট : সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

বাংলাদেশে পেট্রোল, ডিজেল, কেরোসিন ও অকটেনের দাম লিটারে ২০ টাকা করে বাড়ানোর দিনেই আন্তর্জাতিক বাজারে কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সোমবার ২১ সেপ্টেম্বর ব্রেন্ট ক্রুড ও যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম কমে যায়।

বিশ্লেষকদের মতে, সৌদি আরব থেকে তেল সরবরাহ স্বাভাবিক হওয়ার সম্ভাবনা তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে দামের ওপর চাপ পড়েছে। সম্প্রতি সৌদি আরবকে লক্ষ্য করে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের হামলা বেড়েছে।

সোমবার ব্রেন্ট ক্রুডের নভেম্বর সরবরাহের দাম ১ দশমিক ৬৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০২ দশমিক ১৫ ডলারে নেমেছে। একই সময়ে ডব্লিউটিআইয়ের অক্টোবর সরবরাহের দাম ১ দশমিক ৮৩ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৮ দশমিক ৪৬ ডলারে দাঁড়িয়েছে।

এক ব্যারেল অপরিশোধিত তেলে প্রায় ১৫৮ দশমিক ৯৯ লিটার থাকে। বর্তমান বাজারদর অনুযায়ী প্রতি মার্কিন ডলারের মূল্য প্রায় ১২৩ টাকা। সেই হিসাবে ব্রেন্ট ক্রুডের ব্যারেলপ্রতি দাম বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ হাজার ৫৬৪ টাকা, যা প্রতি লিটারে প্রায় ৭৯ টাকা। আর ডব্লিউটিআইয়ের ব্যারেলপ্রতি দাম প্রায় ১২ হাজার ১১০ টাকা, অর্থাৎ প্রতি লিটার প্রায় ৭৬ টাকা।

তবে বিশ্ববাজারের অপরিশোধিত তেলের এই আনুমানিক লিটারপ্রতি দাম বাংলাদেশের পাম্পে বিক্রি হওয়া জ্বালানি তেলের দাম সরাসরি নির্ধারণ করে না। পরিশোধন, পরিবহন, কর, শুল্কসহ অন্যান্য ব্যয় যুক্ত হওয়ার পর খুচরা বাজারে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করা হয়।

জেপি মরগ্যানের বিশ্লেষকেরা ১৮ সেপ্টেম্বরের এক নোটে জানিয়েছেন, সৌদি আরবের ইস্ট ওয়েস্ট পাইপলাইনে বিঘ্ন থাকলেও মধ্যপ্রাচ্য থেকে তেলের সরবরাহ তুলনামূলকভাবে শক্তিশালী রয়েছে।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, গত ১০ দিনে প্রতিদিন গড়ে ১ কোটি ৭১ লাখ ব্যারেল তেল সরবরাহ হয়েছে। ২০২৫ সালের গড় সরবরাহের তুলনায় এই পরিমাণ প্রতিদিন ৬১ লাখ ব্যারেল কম।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
0:00 0:00
1.0x
দৈনিক সমাবেশ

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬


বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বাংলাদেশে পেট্রোল, ডিজেল, কেরোসিন ও অকটেনের দাম লিটারে ২০ টাকা করে বাড়ানোর দিনেই আন্তর্জাতিক বাজারে কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সোমবার ২১ সেপ্টেম্বর ব্রেন্ট ক্রুড ও যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম কমে যায়।

বিশ্লেষকদের মতে, সৌদি আরব থেকে তেল সরবরাহ স্বাভাবিক হওয়ার সম্ভাবনা তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে দামের ওপর চাপ পড়েছে। সম্প্রতি সৌদি আরবকে লক্ষ্য করে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের হামলা বেড়েছে।

সোমবার ব্রেন্ট ক্রুডের নভেম্বর সরবরাহের দাম ১ দশমিক ৬৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০২ দশমিক ১৫ ডলারে নেমেছে। একই সময়ে ডব্লিউটিআইয়ের অক্টোবর সরবরাহের দাম ১ দশমিক ৮৩ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৮ দশমিক ৪৬ ডলারে দাঁড়িয়েছে।

এক ব্যারেল অপরিশোধিত তেলে প্রায় ১৫৮ দশমিক ৯৯ লিটার থাকে। বর্তমান বাজারদর অনুযায়ী প্রতি মার্কিন ডলারের মূল্য প্রায় ১২৩ টাকা। সেই হিসাবে ব্রেন্ট ক্রুডের ব্যারেলপ্রতি দাম বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ হাজার ৫৬৪ টাকা, যা প্রতি লিটারে প্রায় ৭৯ টাকা। আর ডব্লিউটিআইয়ের ব্যারেলপ্রতি দাম প্রায় ১২ হাজার ১১০ টাকা, অর্থাৎ প্রতি লিটার প্রায় ৭৬ টাকা।

তবে বিশ্ববাজারের অপরিশোধিত তেলের এই আনুমানিক লিটারপ্রতি দাম বাংলাদেশের পাম্পে বিক্রি হওয়া জ্বালানি তেলের দাম সরাসরি নির্ধারণ করে না। পরিশোধন, পরিবহন, কর, শুল্কসহ অন্যান্য ব্যয় যুক্ত হওয়ার পর খুচরা বাজারে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করা হয়।

জেপি মরগ্যানের বিশ্লেষকেরা ১৮ সেপ্টেম্বরের এক নোটে জানিয়েছেন, সৌদি আরবের ইস্ট ওয়েস্ট পাইপলাইনে বিঘ্ন থাকলেও মধ্যপ্রাচ্য থেকে তেলের সরবরাহ তুলনামূলকভাবে শক্তিশালী রয়েছে।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, গত ১০ দিনে প্রতিদিন গড়ে ১ কোটি ৭১ লাখ ব্যারেল তেল সরবরাহ হয়েছে। ২০২৫ সালের গড় সরবরাহের তুলনায় এই পরিমাণ প্রতিদিন ৬১ লাখ ব্যারেল কম।


দৈনিক সমাবেশ

প্রকাশকঃ মো: রবিউল ইসলাম ।
সম্পাদকঃ নিজামুল হক ।
নির্বাহী সম্পাদকঃ মোঃ রফিকুল ইসলাম ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 2/2-c পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ই-মেইল: dainiksomabesh@gmail.com
টেলিফোনঃ 02226638261 মোবাইলঃ +880 1408-350003
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সমাবেশ