ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তালিকা থেকে ৫৯ লাখ সুবিধাভোগীকে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। একই সঙ্গে আগামী ৪ থেকে ৫ বছরের মধ্যে টিসিবির ভর্তুকি শূন্যে নামিয়ে আনার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর কারওয়ান বাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সরবরাহ ও সাপ্লাই চেইনের মধ্যে বৈষম্য রয়েছে। এ কারণে বাজারে এখনো স্থিতিশীলতা আসেনি। ভর্তুকির মাধ্যমে টিসিবি যে কার্যক্রম পরিচালনা করছে, তা দেশের মানুষের জন্য উপকারী হবে বলেও তিনি মনে করেন।
বাণিজ্যমন্ত্রী জানান, টিসিবির কার্ড ডিজিটাল রূপান্তরের ফলে ৩০০ থেকে সাড়ে ৩০০ কোটি টাকা সাশ্রয় হবে।
তিনি বলেন, কার্ড হারিয়ে গেলে বা নষ্ট হলেও যাতে কার্ডধারীরা টিসিবির পণ্য পাওয়া থেকে বাদ না পড়েন, সে ব্যবস্থা করা হবে। ডিজিটাল পদ্ধতির মাধ্যমে এই সেবা আরও সহজ করা হবে।
ডিলার নিয়োগের বিষয়েও পরিকল্পনার কথা জানান বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, অনলাইন ডিলার সিস্টেম চালু করা হবে। প্রয়োজনের তুলনায় আবেদনকারী বেশি হলে ডিজিটাল পদ্ধতিতে লটারি করা হবে।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

মতামত