দৈনিক সমাবেশ
প্রকাশ : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত

টাঙ্গাইলে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ৯০ ভাগ ও বেসরকারিতে ৭৫ ভাগ ক্লাসে উপস্থিত থাকতে হবে - এমপি ফজলে হুদা

২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্য উচ্চাভিলাষী নয়, প্রয়োজন জনগণের স্বত:স্থূর্ত অংশগ্রহণ: জনপ্রশাসন উপদেষ্টা

মানিকগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

মানিকগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

তারেক রহমান বলেছেন স্বাধীনতা বিরোধীরা ও চেতনা বিক্রিকারীরা  একজোট হয়েছে - এমপি ফজলে হুদা

বাগেরহাটে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কমিটি গঠনের দাবি

মহাদেবপুরে সাংবাদিক আমিনুর রহমান খোকনের পিতার দাফন সম্পন্ন

সাতক্ষীরার শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত

সাতক্ষীরার শ্যামনগরে দ্রুতগামী বিআরটিসি বাসের ধাক্কায় শুভঙ্কর মণ্ডল (৩০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার বংশীপুর লস্কর ফিলিং স্টেশনসংলগ্ন সোনার মোড় এলাকায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত শুভঙ্কর মণ্ডল খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার সাবেক ইউপি সদস্য দুর্গাপদ মণ্ডলের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, শুভঙ্কর রামপাল বিদ্যুৎকেন্দ্রে কর্মরত ছিলেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কয়েক দিন আগে শুভঙ্কর শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর গ্রামে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসেন। মঙ্গলবার সকালে মোটরসাইকেলযোগে নিজ বাড়ির উদ্দেশে রওনা হন তিনি। পথে বংশীপুর লস্কর ফিলিং স্টেশনসংলগ্ন সোনার মোড় এলাকায় পৌঁছালে মুন্সিগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি দ্রুতগতির বিআরটিসি বাস তার মোটরসাইকেলকে পাশ থেকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন এবং বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ঘাতক বাসটি আটক করার চেষ্টা করলে চালক ও হেলপার পালিয়ে যায়। খবর পেয়ে শ্যামনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে এবং যান চলাচল স্বাভাবিক করে। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাফিউল ইসলাম পাটোয়ারী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে। দুর্ঘটনায় জড়িত বিআরটিসি বাসটি জব্দ করা হয়েছে এবং চালক ও হেলপারকে আটকের পাশাপাশি আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সাতক্ষীরার শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত
0:00 0:00
1.0x
দৈনিক সমাবেশ

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

সাতক্ষীরার শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সাতক্ষীরার শ্যামনগরে দ্রুতগামী বিআরটিসি বাসের ধাক্কায় শুভঙ্কর মণ্ডল (৩০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার বংশীপুর লস্কর ফিলিং স্টেশনসংলগ্ন সোনার মোড় এলাকায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত শুভঙ্কর মণ্ডল খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার সাবেক ইউপি সদস্য দুর্গাপদ মণ্ডলের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, শুভঙ্কর রামপাল বিদ্যুৎকেন্দ্রে কর্মরত ছিলেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কয়েক দিন আগে শুভঙ্কর শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর গ্রামে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসেন। মঙ্গলবার সকালে মোটরসাইকেলযোগে নিজ বাড়ির উদ্দেশে রওনা হন তিনি। পথে বংশীপুর লস্কর ফিলিং স্টেশনসংলগ্ন সোনার মোড় এলাকায় পৌঁছালে মুন্সিগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি দ্রুতগতির বিআরটিসি বাস তার মোটরসাইকেলকে পাশ থেকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন এবং বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ঘাতক বাসটি আটক করার চেষ্টা করলে চালক ও হেলপার পালিয়ে যায়। খবর পেয়ে শ্যামনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে এবং যান চলাচল স্বাভাবিক করে। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাফিউল ইসলাম পাটোয়ারী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে। দুর্ঘটনায় জড়িত বিআরটিসি বাসটি জব্দ করা হয়েছে এবং চালক ও হেলপারকে আটকের পাশাপাশি আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

দৈনিক সমাবেশ

প্রকাশকঃ মো: রবিউল ইসলাম ।
সম্পাদকঃ নিজামুল হক ।
নির্বাহী সম্পাদকঃ মোঃ রফিকুল ইসলাম ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 2/2-c পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ই-মেইল: dainiksomabesh@gmail.com
টেলিফোনঃ 02226638261 মোবাইলঃ +880 1408-350003
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সমাবেশ