দৈনিক সমাবেশ
প্রকাশ : সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত

টাঙ্গাইলে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ৯০ ভাগ ও বেসরকারিতে ৭৫ ভাগ ক্লাসে উপস্থিত থাকতে হবে - এমপি ফজলে হুদা

২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্য উচ্চাভিলাষী নয়, প্রয়োজন জনগণের স্বত:স্থূর্ত অংশগ্রহণ: জনপ্রশাসন উপদেষ্টা

মানিকগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

মানিকগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

তারেক রহমান বলেছেন স্বাধীনতা বিরোধীরা ও চেতনা বিক্রিকারীরা  একজোট হয়েছে - এমপি ফজলে হুদা

বাগেরহাটে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কমিটি গঠনের দাবি

মহাদেবপুরে সাংবাদিক আমিনুর রহমান খোকনের পিতার দাফন সম্পন্ন

ডেঙ্গু প্রতিরোধে সাতক্ষীরায় পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে সাতক্ষীরায় সচেতনতামূলক র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা সদর হাসপাতাল প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য বিভাগ, সাতক্ষীরার আয়োজনে এবং বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন, সাতক্ষীরা জেলা শাখার সহযোগিতায় এ কর্মসূচি হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরার সিভিল সার্জন মো. আব্দুস সালাম। সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি ডা. আবুল কালাম বাবলা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল। সিভিল সার্জন মো. আব্দুস সালাম বলেন, ডেঙ্গু প্রতিরোধে বাড়ি ও কর্মস্থলের আশপাশ পরিষ্কার রাখতে হবে। কোথাও যাতে পানি জমে না থাকে, সেদিকে নজর দিতে হবে। এডিস মশার বংশবিস্তার রোধে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে। ডা. আবুল কালাম বাবলা বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগের সঙ্গে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলো কাজ করবে। প্রতিষ্ঠানগুলোর আশপাশ পরিষ্কার রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। সপ্তাহে অন্তত এক দিন এ ধরনের পরিচ্ছন্নতা কর্মসূচি চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি। পরে সদর হাসপাতাল এলাকায় সচেতনতামূলক র‌্যালি বের করা হয়। এরপর পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। এতে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের প্রতিনিধিরা অংশ নেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ডেঙ্গু প্রতিরোধে সাতক্ষীরায় পরিচ্ছন্নতা অভিযান
0:00 0:00
1.0x
দৈনিক সমাবেশ

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে সাতক্ষীরায় পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ডেঙ্গু প্রতিরোধে সাতক্ষীরায় সচেতনতামূলক র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা সদর হাসপাতাল প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য বিভাগ, সাতক্ষীরার আয়োজনে এবং বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন, সাতক্ষীরা জেলা শাখার সহযোগিতায় এ কর্মসূচি হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরার সিভিল সার্জন মো. আব্দুস সালাম। সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি ডা. আবুল কালাম বাবলা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল। সিভিল সার্জন মো. আব্দুস সালাম বলেন, ডেঙ্গু প্রতিরোধে বাড়ি ও কর্মস্থলের আশপাশ পরিষ্কার রাখতে হবে। কোথাও যাতে পানি জমে না থাকে, সেদিকে নজর দিতে হবে। এডিস মশার বংশবিস্তার রোধে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে। ডা. আবুল কালাম বাবলা বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগের সঙ্গে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলো কাজ করবে। প্রতিষ্ঠানগুলোর আশপাশ পরিষ্কার রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। সপ্তাহে অন্তত এক দিন এ ধরনের পরিচ্ছন্নতা কর্মসূচি চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি। পরে সদর হাসপাতাল এলাকায় সচেতনতামূলক র‌্যালি বের করা হয়। এরপর পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। এতে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের প্রতিনিধিরা অংশ নেন।

দৈনিক সমাবেশ

প্রকাশকঃ মো: রবিউল ইসলাম ।
সম্পাদকঃ নিজামুল হক ।
নির্বাহী সম্পাদকঃ মোঃ রফিকুল ইসলাম ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 2/2-c পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ই-মেইল: dainiksomabesh@gmail.com
টেলিফোনঃ 02226638261 মোবাইলঃ +880 1408-350003
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সমাবেশ