সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থানার কুমিরা ইউনিয়নের মির্জাপুর বাজারসংলগ্ন সড়কে লংমার্চফেরত একটি বাস খাদে পড়ে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। শনিবার (৩১ অক্টোবর) রাত আনুমানিক ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক, জেলা জামায়াতের আমির অধ্যাপক শহিদুল ইসলাম মুকুল এবং পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জেল হোসেন। এর আগে একই স্থানে ইমাদ পরিবহনের একটি বাসের ধাক্কায় আব্দুল খালেক (বৃদ্ধ) নামে এক ব্যক্তি নিহত হন। তিনি পাটকেলঘাটা থানার খলিষখালী ইউনিয়নের কাশেডাঙ্গা গ্রামের বাসিন্দা। ওসি তোফাজ্জেল হোসেন জানান, সাতক্ষীরা থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের ধাক্কায় ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে। স্থানীয়দের ভাষ্য, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় অস্বাভাবিকভাবে চলাফেরা করতেন। এ কারণে অনেকে তাঁকে ‘খালেক পাগল’ নামে ডাকতেন।

রোববার, ০১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

মতামত