দৈনিক সমাবেশ
প্রকাশ : শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে ছাত্রদল নেতাদের সামনে আগাতে হবে - এমপি ফজলে হুদা

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে ছাত্রদল নেতাদের সামনে আগাতে হবে। সাথে সাথে গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার ত্যাগ এবং বর্তমান প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঠিক নেতৃত্বের কথা ভুলে গেলে চলবে না। ছাত্রদলের নেতৃত্ব দিতে হলে তাদের প্রথম এবং প্রধান কাজ হলো পড়ালেখা করা। যে ছাত্র পড়া লেখার মাধ্যমে রেজাল্ট ভালো করে ,তাকে অন্যান্য শিক্ষার্থী  অভিভাবক সহ সমাজের সকল স্তরের মানুষ  ভালোবেসে শ্রদ্ধার চোখে দেখে। দলে নেতৃত্ব  দিতে গেলে দেশের ইতিহাস জানতে হবে। দেশের সঠিক ইতিহাস না জেনে যদি গুপ্ত ও সুপ্তরা কি লিখল তা দেখে নিরব দর্শকের ভূমিকা পালন করে তাকে দিয়ে ছাত্রদলের রাজনীতি হবে না। ছাত্রদলের কোন নেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে এবং কেন্দ্রীয় কমিটিকে ফলো না করে শুধুমাত্র স্থানীয় কোন নেতার চাম চামো করে তবে তার নেতৃত্ব দীর্ঘস্থায়ী হবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মহাদেবপুর উপজেলা শাখার আয়োজনে ২৩ অক্টোবর শুক্রবার জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে মাগরিবের পূর্ব মুহূর্তে ৪৮ নওগাঁ ৩ মহাদেবপুর - বদলগাছি আসনের জাতীয় সংসদ সদস্য ফজলে হুদা প্রধান অতিথির বক্তব্য দান কালে উল্লিখিত কথাগুলি বলেন। "আগামীর বাংলাদেশ গঠনে ছাত্রদের ভূমিকা" শীর্ষক মতবিনিময় সভায় উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রোকনুজ্জামান রোকন এর সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিপন মাহমুদ এর সঞ্চালনায় এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন-থানা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক ছাত্রনেতা ও জাহাঙ্গীরপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজের সাবেক জ্যেষ্ঠ প্রভাষক মিরাজুল ইসলাম মিরাজ ,সাবেক ছাত্রনেতা কৃষক দলের সাবেক সভাপতি এবং এমপির বর্তমান প্রতিনিধি সুলতান মামুনুর রশিদ মামুন, কৃষক দলের সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা এবং এমপির রাজনৈতিক সচিব মতিউর রহমান মতি, উপজেলা যুবদলের আহ্বায়ক মুজাফফর রহমান, শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গীর আলম, জাহাঙ্গীরপুর সরকারি কলেজের সাবেক জিএস এবং থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মৃধা টিক্কা সহ বর্তমান ছাত্রদলের নেতাদের মধ্যে আল আমিন ,আসিফ সরদার, জাকারিয়া হোসেন রকি, আব্দুল কুদ্দুস ,মাহফুজ হোসেন , সাকিবুল ইসলাম আকাশ, আবিদ খান, সুমন ,শাহাদত হোসেন প্রমূখ। 

এ সময় মঞ্চে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাহারুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার নান্নু, জাহাঙ্গীরপুর সরকারি কলেজের সাবেক জিএস উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও বর্তমান বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন সাজ্জাদ, এস এম হান্নান ,শহিদুল ইসলাম , মোফাখ্খারুল ইসলাম মুকুল ,থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সাংবাদিক লিয়াকত আলী বাবলু সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এমপি ফজলি হুদা আরো বলেন গুপ্ত আর সুপ্তরা সবসময়ই বিএনপি সম্পর্কে অপপ্রচারে ব্যস্ত। 

পক্ষান্তরে , গুপ্ত এবং সুপ্তরা দেশের সর্বত্রই সর্বক্ষণিক ধর্ষণ সহ নানা অপকর্মে ব্যস্ত থাকলেও আমাদের কতিপয় নেতৃবৃন্দ নীরব দর্শকের ভূমিকা পালন করছেন। তাই ছাত্রদলের নেতৃ বৃন্দকেই দায়িত্ব নিতে হবে গুপ্ত ও সুপ্তদের চিহ্নিত করে তাদের দারা সংঘটিত বিভিন্ন অপকর্মের প্রতিবাদ সহ প্রচারের জন্য। 

মতবিনিময় সভা শেষে প্রধান অতিথি , " জ্বালানি তেল নিয়ে বিগত সরকারের হঠকারিতা এবং জ্বালানি তেলের সংকট কাটাতে বর্তমান সরকারের উদ্যোগ " সম্পর্কিত লিফলেট ছাত্রদলের নেতাদের হাতে প্রচারের জন্য তুলে দেন।

উল্লেখ্য যে ,ছাত্রদলের কর্মসূচি পালন আন্তে বাংলাদেশ জাতীয়তাবাদী  যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে  উপজেলা যুবদলের নেতৃবৃন্দ সহ দলীয় নীতি নির্ধারণী নেতৃবৃন্দের সাথে জরুরী বৈঠকে মিলিত হন এমপি ফজলে হুদা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে ছাত্রদল নেতাদের সামনে আগাতে হবে - এমপি ফজলে হুদা
0:00 0:00
1.0x
দৈনিক সমাবেশ

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে ছাত্রদল নেতাদের সামনে আগাতে হবে - এমপি ফজলে হুদা

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশকঃ মো: রবিউল ইসলাম ।
সম্পাদকঃ নিজামুল হক ।
নির্বাহী সম্পাদকঃ মোঃ রফিকুল ইসলাম ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 2/2-c পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ই-মেইল: dainiksomabesh@gmail.com
টেলিফোনঃ 02226638261 মোবাইলঃ +880 1408-350003
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সমাবেশ