দৈনিক সমাবেশ
প্রকাশ : রোববার, ১৮ অক্টোবর ২০২৬

দূর্গোৎসবে মহাদেবপুরের হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে এমপি ফজলে হুদা'র বস্ত্র বিতরণ

মহাদেবপুর উপজেলায় শারদীয়া দূর্গোৎসবে হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে  শাড়ি ও লুঙ্গি বিতরণ করলেন ৪৮ নওগাঁ-৩ মহাদেবপুর-বদলগাছি আসনের জাতীয় সংসদ সদস্য মো: ফজলে হুদা  । ১৮ অক্টোবর  রবিবার বেলা ১১টার সময় উপজেলা সদরের জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সমবেত হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষদের মাঝে  এসব শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন তিনি। এ উপলক্ষে মহাদেবপুর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক শ্রী রতন কুমার মন্ডল এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক এবং এমপির রাজনৈতিক সচিব মতিউর রহমান মতি এর সঞ্চালনায় এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন

 মহাদেবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার নান্নু ও উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জাহারুল ইসলাম । এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আক্কাস আলী, উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান  সাজ্জাদ হোসেন, এস এম হান্নান, সাবেক ছাত্রনেতা ও জাহাঙ্গীরপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজের জ্যেষ্ঠ প্রভাষক মিরাজুল ইসলাম মিরাজ, কৃষক দলের ভারপ্রাপ্ত সভাপতি এম আর রাজু, সহ-সভাপতি ইমরুল কায়েস সাজু, ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী বাবলু সহ  বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। 

উপজেলার চক হরিবল্লভ গ্রামের ৮০ বছর বয়সের হিরন বালা, ৫০ বছর বয়সের মুক্তি রানী, ৫০ বছর বয়সের গৌড় চন্দ্র মন্ডল, জোতহরি গ্রামের ৪০ বছর বয়সের ঝুমা রানী, হাতুর গ্রামের ৬৫ বছর বয়সের বিশ্বনাথ এসেছিলেন  শাড়ি ও লুঙ্গি গ্রহণ করতে। উল্লেখিত সনাতন ধর্মাবলম্বীদের সাথে এই প্রতিবেদকের কথা হলে,তাঁরা সবাই প্রধান ধর্মীয় উৎসব উপলক্ষে নতুন কাপড় পেয়ে মহা খুশি হয়ে আরও বলেন,  একটি নতুন কাপড় পূজার উৎসবকে কিছুটা হলেও আনন্দ মুখর করে তুলেছে আমাদের পরিবারে। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দান করলে জাতীয় সংসদ সদস্য ফজলে হুদা বলেছেন ,আমি বিগত ঈদ উপলক্ষে মুসলমান পরিবারের মধ্যে অনুরূপ শাড়ি ও লুঙ্গি বিতরণ করেছি। সম্পূর্ণ ব্যাক্তিগত তহবিল থেকে আমি যথাসাধ্য এই সহযোগিতা দেয়ার চেষ্টা করলাম। ভবিষ্যতেও আমি দল মত নির্বিশেষে সব মানুষের পাশে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। উল্লেখ্য যে, উপজেলার ১০ ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ড থেকে ১০ জন করে মোট ৯ শত হিন্দু ধর্মাবলম্বী সাধারণ মানুষের মাঝে এসব বস্ত্র বিতরণ করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দূর্গোৎসবে মহাদেবপুরের হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে এমপি ফজলে হুদা'র বস্ত্র বিতরণ
0:00 0:00
1.0x
দৈনিক সমাবেশ

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

দূর্গোৎসবে মহাদেবপুরের হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে এমপি ফজলে হুদা'র বস্ত্র বিতরণ

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

মহাদেবপুর উপজেলায় শারদীয়া দূর্গোৎসবে হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে  শাড়ি ও লুঙ্গি বিতরণ করলেন ৪৮ নওগাঁ-৩ মহাদেবপুর-বদলগাছি আসনের জাতীয় সংসদ সদস্য মো: ফজলে হুদা  । ১৮ অক্টোবর  রবিবার বেলা ১১টার সময় উপজেলা সদরের জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সমবেত হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষদের মাঝে  এসব শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন তিনি। এ উপলক্ষে মহাদেবপুর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক শ্রী রতন কুমার মন্ডল এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক এবং এমপির রাজনৈতিক সচিব মতিউর রহমান মতি এর সঞ্চালনায় এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন

 মহাদেবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার নান্নু ও উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জাহারুল ইসলাম । এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আক্কাস আলী, উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান  সাজ্জাদ হোসেন, এস এম হান্নান, সাবেক ছাত্রনেতা ও জাহাঙ্গীরপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজের জ্যেষ্ঠ প্রভাষক মিরাজুল ইসলাম মিরাজ, কৃষক দলের ভারপ্রাপ্ত সভাপতি এম আর রাজু, সহ-সভাপতি ইমরুল কায়েস সাজু, ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী বাবলু সহ  বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। 

উপজেলার চক হরিবল্লভ গ্রামের ৮০ বছর বয়সের হিরন বালা, ৫০ বছর বয়সের মুক্তি রানী, ৫০ বছর বয়সের গৌড় চন্দ্র মন্ডল, জোতহরি গ্রামের ৪০ বছর বয়সের ঝুমা রানী, হাতুর গ্রামের ৬৫ বছর বয়সের বিশ্বনাথ এসেছিলেন  শাড়ি ও লুঙ্গি গ্রহণ করতে। উল্লেখিত সনাতন ধর্মাবলম্বীদের সাথে এই প্রতিবেদকের কথা হলে,তাঁরা সবাই প্রধান ধর্মীয় উৎসব উপলক্ষে নতুন কাপড় পেয়ে মহা খুশি হয়ে আরও বলেন,  একটি নতুন কাপড় পূজার উৎসবকে কিছুটা হলেও আনন্দ মুখর করে তুলেছে আমাদের পরিবারে। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দান করলে জাতীয় সংসদ সদস্য ফজলে হুদা বলেছেন ,আমি বিগত ঈদ উপলক্ষে মুসলমান পরিবারের মধ্যে অনুরূপ শাড়ি ও লুঙ্গি বিতরণ করেছি। সম্পূর্ণ ব্যাক্তিগত তহবিল থেকে আমি যথাসাধ্য এই সহযোগিতা দেয়ার চেষ্টা করলাম। ভবিষ্যতেও আমি দল মত নির্বিশেষে সব মানুষের পাশে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। উল্লেখ্য যে, উপজেলার ১০ ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ড থেকে ১০ জন করে মোট ৯ শত হিন্দু ধর্মাবলম্বী সাধারণ মানুষের মাঝে এসব বস্ত্র বিতরণ করা হয়েছে।

দৈনিক সমাবেশ

প্রকাশকঃ মো: রবিউল ইসলাম ।
সম্পাদকঃ নিজামুল হক ।
নির্বাহী সম্পাদকঃ মোঃ রফিকুল ইসলাম ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 2/2-c পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ই-মেইল: dainiksomabesh@gmail.com
টেলিফোনঃ 02226638261 মোবাইলঃ +880 1408-350003
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সমাবেশ