মহাদেবপুর আনসার ও ভিডিপি সদস্যদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কিত ব্রিফিং প্যারেড এর মাধ্যমে আসন্ন শারদীয় দুর্গাপূজার সকল প্রস্তুতি সম্পন্ন হলো।
১৬ অক্টোবর শুক্রবার বেলা ১১ টার সময় জেলা পরিষদ (কমিউনিটি সেন্টার )অডিটরিয়ামে মহাদেবপুর আনসার ও ভিডিপি অফিস ব্রিফিং প্যারেড এর আয়োজন করে। হিন্দু ধর্মাবলম্বীদের সবচাইতে বড় পূজা শারদীয় দুর্গোৎসব সুষ্ঠ, সুন্দর ও শান্তিপূর্ণ ভাবে উদ্যাপনের সময় আইনশৃঙ্খলা রক্ষায় মুখ্য ভূমিকায় থাকেন আনসার ও ভিডিপি সদস্যগণ। এই বাহিনীর সদস্যরা যাতে সঠিকভাবে তাদের দায়িত্ব ও কর্তব্য পালন করেন সে লক্ষ্যে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মিলন চন্দ্র দাস এর সঞ্চালনায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার ও শারদীয় দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি মানজুরা মুশাররফ । এ সময় অন্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আনসার ও ভিডিপি নওগাঁ জেলা এ্যডজুটেন্ড হুমায়ন কবির এবং মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ ওমর ফারুক। প্যারেড পরিচালনা করেন উপজেলা আনসার ভিডিপি 'র ট্রেনিং ইন্সট্রাক্টর (টি আই) সজীব মিয়া । দেশের অন্যান্য স্থানের মত মহাদেবপুর উপজেলা প্রশাসন এলাকার জাতীয় সংসদ সদস্য ফজলে হুদা এর নেতৃত্বে ইতিমধ্যেই আইন-শৃঙ্খলা সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা করে নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ বছর এই উপজেলায় মোট ১ শত ৬০ টি দুর্গাপূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। যা নওগাঁ জেলার ১১ টি উপজেলার মধ্যে সর্বাধিক। মহাদেবপুর সদর ইউনিয়নে ২২ টি ,হাতুড়ি ইউনিয়নে ৮ টি ,খাজুর ইউনিয়নের ১৬ টি , চান্দাশ ইউনিয়নে ৭ টি, রাইগা ইউনিয়নে ১১ টি, এনায়েতপুর ইউনিয়নে ১৯ টি, সফাপুর ইউনিয়নে ২২ টি , উত্তর গ্রাম ইউনিয়নে ২২ টি , চেরাগপুর ইউনিয়নের ১৬ টি এবং ভীমপুর ইউনিয়নে ১৭ টি দুর্গাপূজা মন্ডপ স্থাপন করা হয়েছে। এ সকল পূজা মন্ডপের মধ্যে ১৮ টি অধিক গুরুত্বপূর্ণ ,৩২ টি গুরুত্বপূর্ণ এবং বাঁকি গুলো সাধারণ পূজো মণ্ডপ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
গুরুত্বপূর্ণ পূজা মন্ডপ গুলোর প্রতিটিতে ২ জন মহিলা আনসার সদস্য এবং ৬ জন পুরুষ আনসার সদস্য এবং বাকি পূজা মন্ডপ গুলোর প্রতিটিতে ২জন মহিলা আনসার সদস্য এবং ৪ জন করে পুরুষ আনসার সদস্য আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। আনসার সদস্যের পাশাপাশি মহাদেবপুর থানা পুলিশের সদস্যরাও অবস্থান নিবেন। তাছাড়া স্ব-স্ব পূজা উদযাপন কমিটি গুলো নিজস্ব স্বেচ্ছাসেবী বাহিনী নিয়োজিত করেছে ইতিমধ্যেই।
অপরদিকে মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফকে আহ্বায়ক ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ
ওমর ফারুককে সদস্য সচিব এবং অন্যান্য দপ্তরের কর্মকর্তাদের সমন্বয়ে ১২ সদস্য বিশিষ্ট মনিটরিং কমিটি গঠন করা হয়েছে ।তাছাড়া ১০ ইউনিয়নের পূজা মন্ডপে ২৮ জন ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে। শারদীয় দুর্গাপূজা সংক্রান্ত সংবাদ দ্রুত গ্রহণ ও প্রেরণ এবং প্রতি পদক্ষেপে যোগাযোগ রক্ষার স্বার্থে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে একটি কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। অন্যদিকে দুর্গোৎসবের শুরু থেকে শেষ পর্যন্ত উপজেলায় ফোকাল পয়েন্ট কর্মকর্তার দায়িত্ব পালনে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ গোলাম রব্বানীকে নিয়োজিত করা হয়েছে। উল্লেখ্য যে, নির্বাচন অথবা অন্য যেকোন উৎসব পালনে যে পরিমাণ বেতন ভাতা আনসার সদস্যদের দেওয়া হয়, তুলনামূলকভাবে শারদীয় দুর্গাপূজায় বেতন ভাতা অনেক কম হওয়ায় মহাদেবপুরের আনসার সদস্যদের অনেকেই দায়িত্ব পালনে অনিহা প্রকাশ করে দায়িত্বভার গ্রহণ না করলেও উপজেলায় শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু , সুন্দর ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে পোরশা উপজেলা থেকে ৪০ জন আনসার সদস্যকে এখানে নিয়োজিত করা হয়েছে বলে মহাদেবপুর উপজেলা আনসার অফিসার মিলন চন্দ্র দাস জানিয়েছেন।

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

মতামত