দৈনিক সমাবেশ
প্রকাশ : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রপতির স্ত্রীও ফ্যামিলি কার্ড পাবেন: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্ত্রীও ফ্যামিলি কার্ডের সুবিধা পাবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, এ সুবিধার বাইরে কেউ থাকবেন না।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রংপুরে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় প্রতিমন্ত্রী এ কথা জানান। তিনি বলেন, আগামী চার বছরের মধ্যে দেশের প্রতিটি পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রীও এই কার্ডের আওতায় আসবেন। একই সময়ের মধ্যে কৃষকদের হাতে কৃষক কার্ডও পৌঁছে দেওয়া হবে বলে জানান তিনি।

এ সময় ১১ দলীয় ঐক্যের কর্মসূচির সমালোচনা করেন মীর শাহে আলম। তিনি বলেন, ‘বাইরের দেশের অ্যাজেন্ডা বাস্তবায়নের জন্য অহেতুক এমন কর্মসূচি নেওয়া হচ্ছে। তেলের সংকট থাকলে ১১ দল কীভাবে লংমার্চ করেছে ?’

প্রতিমন্ত্রী আরও বলেন, লংমার্চের মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব হলে বিএনপি টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত লংমার্চ করত।

অনুষ্ঠানে রংপুরের বীর শহীদ আবু সাঈদ ফাউন্ডেশন, তাঁর পরিবারের জন্য বাড়ি নির্মাণ এবং কবরস্থানের সৌন্দর্যবর্ধনের কাজে এক কোটি টাকা বরাদ্দের ঘোষণাও দেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

রাষ্ট্রপতির স্ত্রীও ফ্যামিলি কার্ড পাবেন: প্রতিমন্ত্রী মীর শাহে আলম
0:00 0:00
1.0x
দৈনিক সমাবেশ

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

রাষ্ট্রপতির স্ত্রীও ফ্যামিলি কার্ড পাবেন: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্ত্রীও ফ্যামিলি কার্ডের সুবিধা পাবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, এ সুবিধার বাইরে কেউ থাকবেন না।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রংপুরে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় প্রতিমন্ত্রী এ কথা জানান। তিনি বলেন, আগামী চার বছরের মধ্যে দেশের প্রতিটি পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রীও এই কার্ডের আওতায় আসবেন। একই সময়ের মধ্যে কৃষকদের হাতে কৃষক কার্ডও পৌঁছে দেওয়া হবে বলে জানান তিনি।

এ সময় ১১ দলীয় ঐক্যের কর্মসূচির সমালোচনা করেন মীর শাহে আলম। তিনি বলেন, ‘বাইরের দেশের অ্যাজেন্ডা বাস্তবায়নের জন্য অহেতুক এমন কর্মসূচি নেওয়া হচ্ছে। তেলের সংকট থাকলে ১১ দল কীভাবে লংমার্চ করেছে ?’

প্রতিমন্ত্রী আরও বলেন, লংমার্চের মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব হলে বিএনপি টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত লংমার্চ করত।

অনুষ্ঠানে রংপুরের বীর শহীদ আবু সাঈদ ফাউন্ডেশন, তাঁর পরিবারের জন্য বাড়ি নির্মাণ এবং কবরস্থানের সৌন্দর্যবর্ধনের কাজে এক কোটি টাকা বরাদ্দের ঘোষণাও দেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

দৈনিক সমাবেশ

প্রকাশকঃ মো: রবিউল ইসলাম ।
সম্পাদকঃ নিজামুল হক ।
নির্বাহী সম্পাদকঃ মোঃ রফিকুল ইসলাম ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 2/2-c পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ই-মেইল: dainiksomabesh@gmail.com
টেলিফোনঃ 02226638261 মোবাইলঃ +880 1408-350003
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সমাবেশ