দৈনিক সমাবেশ
প্রকাশ : সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

ডিএসসিসি কর্তৃক নবনির্মিত 'জুলাই স্মৃতিস্তম্ভ' এবং 'ওসমানী উদ্যানের আধুনিকায়ন' - এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আমি স্বাস্থ্যের প্রতিমন্ত্রী, হাসপাতালের নই; রোগ প্রতিরোধই সরকারের মূল অগ্রাধিকার

পদত্যাগ নিয়ে রাতভর আলোচনার পর আজ দুপুরে পদত্যাগের ঘোষণা দেবেন প্রতিমন্ত্রী ইশরাক

মসলিন গবেষণায় সর্বোচ্চ সহযোগিতা, প্রযুক্তি উদ্যোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান - বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর

প্রেস ক্লাবের ঐতিহ্য অক্ষুণ্ণ রেখে উন্নয়ন করতে হবে: শেখ রবিউল আলম

অর্থনীতির গণতন্ত্রায়নে বাড়বে করদাতা সংখ্যা: জনপ্রশাসন উপদেষ্টা

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতি ও সাড়াদান ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করার আহ্বান বিজ্ঞান ও প্রযুক্তি সচিবের

দুর্গাপূজায় অগ্নিনিরাপত্তার জন্য প্রস্তুত রয়েছে ফায়ার সার্ভিস

৭ দিনের সফরে জাপানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত

দেশের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন ও আধুনিকায়নের লক্ষ্যে ৭ দিনের সরকারি সফরে জাপানে গেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। জাপানের আধুনিক স্বাস্থ্যসেবা ও অবকাঠামো সংক্রান্ত অভিজ্ঞতা বিনিময় কার্যক্রমে অংশ নেবেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী নেতৃত্বাধীন ৬ সদস্যের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। 

সফরকালে ২৭ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত প্রতিমন্ত্রী ও তাঁর প্রতিনিধিদল জাপানের স্বাস্থ্য অবকাঠামো, উন্নত চিকিৎসা ব্যবস্থাপনা এবং আধুনিক স্বাস্থ্যসেবা প্রকল্প সংক্রান্ত অভিজ্ঞতা বিনিময় কার্যক্রমে অংশগ্রহণ করবেন। জাপানের সফল স্বাস্থ্য ব্যবস্থার অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশের স্বাস্থ্য খাতকে আরও কার্যকর ও শক্তিশালী করাই এই সফরের অন্যতম প্রধান লক্ষ্য।

স্বাস্থ্য প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ প্রতিনিধি দলে আরও রয়েছেন—স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব শাহ ইমাম আলী রেজা, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. আবদুল ওয়াদুদ চৌধুরী, নরসিংদী সদর হাসপাতালের সিভিল সার্জন জনাব মো. বুলবুল কবির, এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রীর একান্ত সচিব সারওয়ার সালাম।

গত ২৬ সেপ্টেম্বর (শনিবার) দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রতিমন্ত্রী ও তাঁর প্রতিনিধিদল জাপানের উদ্দেশ্যে রওনা হন। ব্যাংকক হয়ে ২৭ সেপ্টেম্বর (রবিবার) সকালে প্রতিনিধিদলটি টোকিওর হানেদা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এই সফর চলবে আগামী ২ অক্টোবর পর্যন্ত।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

৭ দিনের সফরে জাপানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত
0:00 0:00
1.0x
দৈনিক সমাবেশ

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

৭ দিনের সফরে জাপানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

দেশের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন ও আধুনিকায়নের লক্ষ্যে ৭ দিনের সরকারি সফরে জাপানে গেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। জাপানের আধুনিক স্বাস্থ্যসেবা ও অবকাঠামো সংক্রান্ত অভিজ্ঞতা বিনিময় কার্যক্রমে অংশ নেবেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী নেতৃত্বাধীন ৬ সদস্যের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। 

সফরকালে ২৭ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত প্রতিমন্ত্রী ও তাঁর প্রতিনিধিদল জাপানের স্বাস্থ্য অবকাঠামো, উন্নত চিকিৎসা ব্যবস্থাপনা এবং আধুনিক স্বাস্থ্যসেবা প্রকল্প সংক্রান্ত অভিজ্ঞতা বিনিময় কার্যক্রমে অংশগ্রহণ করবেন। জাপানের সফল স্বাস্থ্য ব্যবস্থার অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশের স্বাস্থ্য খাতকে আরও কার্যকর ও শক্তিশালী করাই এই সফরের অন্যতম প্রধান লক্ষ্য।

স্বাস্থ্য প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ প্রতিনিধি দলে আরও রয়েছেন—স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব শাহ ইমাম আলী রেজা, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. আবদুল ওয়াদুদ চৌধুরী, নরসিংদী সদর হাসপাতালের সিভিল সার্জন জনাব মো. বুলবুল কবির, এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রীর একান্ত সচিব সারওয়ার সালাম।

গত ২৬ সেপ্টেম্বর (শনিবার) দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রতিমন্ত্রী ও তাঁর প্রতিনিধিদল জাপানের উদ্দেশ্যে রওনা হন। ব্যাংকক হয়ে ২৭ সেপ্টেম্বর (রবিবার) সকালে প্রতিনিধিদলটি টোকিওর হানেদা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এই সফর চলবে আগামী ২ অক্টোবর পর্যন্ত।

দৈনিক সমাবেশ

প্রকাশকঃ মো: রবিউল ইসলাম ।
সম্পাদকঃ নিজামুল হক ।
নির্বাহী সম্পাদকঃ মোঃ রফিকুল ইসলাম ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 2/2-c পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ই-মেইল: dainiksomabesh@gmail.com
টেলিফোনঃ 02226638261 মোবাইলঃ +880 1408-350003
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সমাবেশ