দৈনিক সমাবেশ
আপডেট : সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে বিশেষ কায়দায় মোটরসাইকেল চুরি, চক্রের ৬ সদস্য গ্রেফতার

টুথপিক-স্টেইনলেস স্টিলের আড়ালে প্রসাধনী ও পার্টস আমদানি: সিআইসির অভিযানে কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচিত

জনস্বাস্থ্য সুরক্ষা, ভোক্তা অধিকার সংরক্ষণ ও রাজস্ব ফাঁকি প্রতিরোধে কাস্টমস গোয়েন্দার ধারাবাহিক সাফল্য

ঢাকা ও চট্টগ্রাম বিমানবন্দরে একদিনেই ৭৩৩ গ্রাম স্বর্ণ ও আইফোন আটক, আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৪০ লাখ টাকা

তরুনিকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলার ২নং আসামি নাগ রাসেল (২০)'কে আটক করেছে এসআরবি-২

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ডায়মন্ড, প্লাটিনাম, রুবি ও স্বর্ণ অলংকার আটক

কেএনএফ -এর প্রধান নাথান বমসহ ০৯ জনের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যে অর্থায়নের অভিযোগে সিআইডির মানিলন্ডারিং মামলা

ধর্ষন মামলার আসামী মোঃ কামাল হোসেন (৫০)’কে আটক করেছে এসআরবি-২

অন্যের প্রতিষ্ঠানের নামে আমদানি, মিলল ৮.২৫ টন তামাক ও মাদকসদৃশ পাউডার

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (CIID)-এর অভিযানে চট্টগ্রাম বন্দরে চাঞ্চল্যকর চালান: অন্যের প্রতিষ্ঠানের নামে আমদানি, মিলল ৮.২৫ টন তামাক ও মাদকসদৃশ পাউডার—‘Printed Catalogue’ ঘোষণার আড়ালে ৯.২৬ টন সন্দেহজনক স্ক্র্যাপ পেপার

চট্টগ্রাম বন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (CIID)-এর কায়িক পরীক্ষায় অন্যের প্রতিষ্ঠানের নাম ও তথ্য ব্যবহার করে আমদানির অভিযোগে একটি চাঞ্চল্যকর পণ্যচালান শনাক্ত হয়েছে। Container No. DFSU6753849-এ থাকা দুটি B/L পরীক্ষা করে বিপুল পরিমাণ তামাক/তামাকসদৃশ সামগ্রী, দেখতে মাদকসদৃশ বিভিন্ন রঙের পাউডারজাত পদার্থ এবং Printed Paper Catalogue ঘোষণার বিপরীতে সন্দেহজনক স্ক্র্যাপ পেপার পাওয়া গেছে।

আরও চাঞ্চল্যকর বিষয় হলো, কাগজপত্রে যে Authoy Enterprise-কে আমদানিকারক/Consignee হিসেবে দেখানো হয়েছে, প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী লিখিতভাবে জানিয়েছেন—তিনি বা তাঁর প্রতিষ্ঠান এ আমদানির বিষয়ে সম্পূর্ণ অনবহিত এবং চালানটির সঙ্গে তাঁদের কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পৃক্ততা নেই। তাঁর আশঙ্কা, কোনো অসাধু চক্র প্রতিষ্ঠানের নাম ও আমদানি-সংক্রান্ত তথ্য ব্যবহার করে চালানটি এনেছে।

কাস্টমস নথি অনুযায়ী, Manifest No. 4524/2026, Voyage No. 011-এর আওতায় MV UDDIPON EXPRESS জাহাজে কলকাতা থেকে চালানটি আসে। জাহাজটি ২০ সেপ্টেম্বর ২০২৬ যাত্রা করে এবং ২২ সেপ্টেম্বর চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। একই Master B/L 301174347-এর অধীনে দুটি House B/L-এর মাধ্যমে পণ্যগুলো আমদানি দেখানো হয়।

প্রথম House B/L ISLCCU2627CGP095-এ পণ্যের ঘোষণা ছিল “PAN MASALA AND ZARDA (CHEWING TOBACCO PRODUCT)”। নথিতে ৪৭৩ প্যাকেজের Gross Weight ৮,৯৭৪ কেজি দেখানো হয়।

২৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কায়িক পরীক্ষায় ৪৭০ প্যাকেজে মোট ৮,২৫০.৪ কেজি বা প্রায় ৮.২৫ মেট্রিক টন Tobacco/Tobacco-like item পাওয়া যায়। এর মধ্যে Dark Brown ৪২১ প্যাকেজে ৭,৩২৫.৪ কেজি, Brown ৩১ প্যাকেজে ৫২৭ কেজি, Grey ১৩ প্যাকেজে ২৭৩ কেজি এবং White ৫ প্যাকেজে ১২৫ কেজি।

উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে বিভিন্ন রঙের পাউডারজাত পদার্থ বাহ্যিকভাবে মাদকদ্রব্যের মতো সন্দেহজনক বলে প্রতীয়মান হয়েছে। তবে এগুলোতে মাদকদ্রব্য বা অন্য কোনো নিষিদ্ধ/নিয়ন্ত্রিত উপাদান রয়েছে কি না, তা রাসায়নিক ও ল্যাবরেটরি পরীক্ষা ছাড়া নিশ্চিত করা সম্ভব নয়। নমুনা পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই পদার্থগুলোর প্রকৃত পরিচয় নির্ধারণ করা হবে।

অন্যদিকে দ্বিতীয় House B/L ISLCCU2627CGP096-এ পণ্যের ঘোষণা ছিল “PRINTED PAPER CATALOGUE”। নথিতে ১,৫৭০ প্যাকেজের Gross Weight ৯,৮৫৯.৬০ কেজি দেখানো হলেও কায়িক পরীক্ষায় পাওয়া গেছে ১,৫৭০ প্যাকেজ সন্দেহজনক Scrap Paper, যার ওজন ৯,২৬৩ কেজি বা প্রায় ৯.২৬ মেট্রিক টন। ফলে ঘোষিত পণ্যের সঙ্গে বাস্তবে পাওয়া পণ্যের প্রকৃতি ও শ্রেণিবিন্যাসে গুরুতর অসামঞ্জস্যের বিষয়টি তদন্তের আওতায় এসেছে।

দুটি B/L মিলিয়ে কায়িক পরীক্ষায় মোট ২,০৪০ প্যাকেজে ১৭,৫১৩.৪ কেজি বা প্রায় ১৭.৫১ মেট্রিক টন পণ্য পাওয়া গেছে। এর মধ্যে প্রায় ৮.২৫ মেট্রিক টন তামাক/তামাকসদৃশ ও মাদকসদৃশ পাউডারজাত সামগ্রী এবং ৯.২৬ মেট্রিক টন সন্দেহজনক স্ক্র্যাপ পেপার রয়েছে।

ঘটনাটির সবচেয়ে রহস্যজনক দিক হচ্ছে—নথিতে Authoy Enterprise-কে Importer/Consignee হিসেবে দেখানো হলেও প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী নিজেই কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছেন, চালানটি তাঁর নয় এবং আমদানির বিষয়ে তিনি কিছুই জানেন না। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে কোনো অসাধু চক্র তাঁর প্রতিষ্ঠানের পরিচয় ও ব্যবসায়িক নিবন্ধন-সংক্রান্ত তথ্য ব্যবহার করেছে এবং প্রকৃত জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন।

-জাতীয় রাজস্ব বোর্ড

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

অন্যের প্রতিষ্ঠানের নামে আমদানি, মিলল ৮.২৫ টন তামাক ও মাদকসদৃশ পাউডার
0:00 0:00
1.0x
দৈনিক সমাবেশ

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

অন্যের প্রতিষ্ঠানের নামে আমদানি, মিলল ৮.২৫ টন তামাক ও মাদকসদৃশ পাউডার

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশকঃ মো: রবিউল ইসলাম ।
সম্পাদকঃ নিজামুল হক ।
নির্বাহী সম্পাদকঃ মোঃ রফিকুল ইসলাম ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 2/2-c পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ই-মেইল: dainiksomabesh@gmail.com
টেলিফোনঃ 02226638261 মোবাইলঃ +880 1408-350003
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সমাবেশ