দৈনিক সমাবেশ
প্রকাশ : রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

আইফোনের লোভেই অপ্রতিমকে পিটিয়ে হত্যা করা হয়েছে: পুলিশ সুপার

বিমানবন্দরের ওয়াশরুমে ‘স্বর্ণের ৪.২০৪ কেজি স্বর্ণসদৃশ পেস্ট উদ্ধার, আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৭ কোটি টাকা

আবাসিক ভবনে ভ্যাট গোয়েন্দার অভিযান: বিপুল পরিমাণ অবৈধ বিদেশী সিগারেট জব্দ

অনলাইন বেটিং (জুয়া) ও অবৈধ অর্থপাচার চক্রের আরও ২ সদস্য গ্রেফতার করেছে সিআইডি

রাজধানীর মোহাম্মদপুর থানাধীন রায়ের বাজার এলাকা হতে ০১টি শূটারগান উদ্ধার করেছে র‌্যাব-২

বিমান বন্দরে কাস্টমস গোয়েন্দা জালে আটক ২২৩ কার্টন সিগারেট, ৪৪ ভেপ ও ১৪৪ মোবাইল ডিসপ্লে

পল্লবী থানার অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার দুই

শাহজালালে কাস্টমস গোয়েন্দার জালে আটক ৩৮.৫ লিটার মদ

শাহজালালে কাস্টমস গোয়েন্দার জালে আটক ৩৮.৫ লিটার মদ

আইফোনের লোভেই অপ্রতিমকে পিটিয়ে হত্যা করা হয়েছে: পুলিশ সুপার

আইফোনের লোভেই অপ্রতিমকে পিটিয়ে হত্যা করা হয়েছে: পুলিশ সুপার

স্কুল শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে আইফোনের লোভেই হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। তাঁর দাবি, নিখোঁজ হওয়ার দিন বিকেল ৫টা থেকে ৬টার মধ্যে অপ্রতিমকে হত্যা করা হয়।

রোববার ২০ সেপ্টেম্বর দুপুর ২টায় কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। পুলিশ সুপার বলেন, আসামিদের জিজ্ঞাসাবাদ করে এসব তথ্য পাওয়া গেছে।

তিনি জানান, অপ্রতিমকে লালমাই পাহাড়ের সানন্দা এলাকার একটি নির্জন জঙ্গলে নিয়ে আইফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। এতে অপ্রতিম বাধা দিলে তাঁর সঙ্গে আসামিদের ধস্তাধস্তি হয়। পরে তুহিন, ফাহাদ ও কামরুল বাঁশের শক্ত লাঠি দিয়ে অপ্রতিমের মাথায়  আঘাত করেন।

পুলিশ সুপারের ভাষ্য অনুযায়ী, একপর্যায়ে অপ্রতিমের মৃত্যু নিশ্চিত হলে তাঁর আইফোন নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান তারা।

এ ঘটনায় তুহিন, ফাহাদ, কামরুল ও সিয়ামসহ মোট চারজনকে আটক করা হয়েছে। পুলিশ সুপার জানিয়েছেন, তারা সবাই হত্যার দায় স্বীকার করেছে।

এদিকে রোববার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘সব আলামত পাওয়া গেছে। তারা ঘটনা স্বীকার করেছেন। এখন পুলিশ অন্যান্য আইনানুগ কার্যক্রম বা ১৬৪ করানো যায় কি না, এগুলো নিয়ে কাজ করছে।’

রামিসা হত্যার মতো অপ্রতিম হত্যার দ্রুত বিচারের জন্য পুলিশ সহযোগিতা করবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘বিচার করবেন আদালত, আমরা সব সহযোগিতা করব।’

শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন কোটবাড়ী এলাকার বাসা থেকে বের হওয়ার পর অপ্রতিম নিখোঁজ হন। পরদিন শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাশের লালমাই পাহাড়ের সানন্দা এলাকার জঙ্গল থেকে তাঁর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

আইফোনের লোভেই অপ্রতিমকে পিটিয়ে হত্যা করা হয়েছে: পুলিশ সুপার
0:00 0:00
1.0x
দৈনিক সমাবেশ

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

আইফোনের লোভেই অপ্রতিমকে পিটিয়ে হত্যা করা হয়েছে: পুলিশ সুপার

প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

স্কুল শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে আইফোনের লোভেই হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। তাঁর দাবি, নিখোঁজ হওয়ার দিন বিকেল ৫টা থেকে ৬টার মধ্যে অপ্রতিমকে হত্যা করা হয়।

রোববার ২০ সেপ্টেম্বর দুপুর ২টায় কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। পুলিশ সুপার বলেন, আসামিদের জিজ্ঞাসাবাদ করে এসব তথ্য পাওয়া গেছে।

তিনি জানান, অপ্রতিমকে লালমাই পাহাড়ের সানন্দা এলাকার একটি নির্জন জঙ্গলে নিয়ে আইফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। এতে অপ্রতিম বাধা দিলে তাঁর সঙ্গে আসামিদের ধস্তাধস্তি হয়। পরে তুহিন, ফাহাদ ও কামরুল বাঁশের শক্ত লাঠি দিয়ে অপ্রতিমের মাথায়  আঘাত করেন।

পুলিশ সুপারের ভাষ্য অনুযায়ী, একপর্যায়ে অপ্রতিমের মৃত্যু নিশ্চিত হলে তাঁর আইফোন নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান তারা।

এ ঘটনায় তুহিন, ফাহাদ, কামরুল ও সিয়ামসহ মোট চারজনকে আটক করা হয়েছে। পুলিশ সুপার জানিয়েছেন, তারা সবাই হত্যার দায় স্বীকার করেছে।

এদিকে রোববার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘সব আলামত পাওয়া গেছে। তারা ঘটনা স্বীকার করেছেন। এখন পুলিশ অন্যান্য আইনানুগ কার্যক্রম বা ১৬৪ করানো যায় কি না, এগুলো নিয়ে কাজ করছে।’

রামিসা হত্যার মতো অপ্রতিম হত্যার দ্রুত বিচারের জন্য পুলিশ সহযোগিতা করবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘বিচার করবেন আদালত, আমরা সব সহযোগিতা করব।’

শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন কোটবাড়ী এলাকার বাসা থেকে বের হওয়ার পর অপ্রতিম নিখোঁজ হন। পরদিন শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাশের লালমাই পাহাড়ের সানন্দা এলাকার জঙ্গল থেকে তাঁর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

দৈনিক সমাবেশ

প্রকাশকঃ মো: রবিউল ইসলাম ।
সম্পাদকঃ নিজামুল হক ।
নির্বাহী সম্পাদকঃ মোঃ রফিকুল ইসলাম ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 2/2-c পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ই-মেইল: dainiksomabesh@gmail.com
টেলিফোনঃ 02226638261 মোবাইলঃ +880 1408-350003
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সমাবেশ