দৈনিক সমাবেশ
প্রকাশ : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

উপনির্বাচনেও মাঠে নামছে সেনাবাহিনী, জুনের আগেই হবে স্থানীয় নির্বাচন: ইসি

জাতীয় নির্বাচনের মতো উপনির্বাচনেও সেনাবাহিনী ও আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে আগামী ৬ জুনের মধ্যে দেশের সব স্থানীয় সরকার নির্বাচন শেষ করার বিষয়ে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের বিষয়ে ইসি সানাউল্লাহ বলেন, নভেম্বর ও ডিসেম্বরে দেশের বিভিন্ন স্তরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর জানুয়ারি মাসে কিছুটা সময় পাওয়া গেলেও তার পরপরই শুরু হবে পবিত্র রোজা। একই সময়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকসহ বিভিন্ন পাবলিক পরীক্ষাও অনুষ্ঠিত হবে।

এই ব্যস্ত সময়সূচির মধ্যে কীভাবে উপনির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা যায়, তা নিয়ে নির্বাচন কমিশন কাজ করছে বলে জানান তিনি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

উপনির্বাচনেও মাঠে নামছে সেনাবাহিনী, জুনের আগেই হবে স্থানীয় নির্বাচন: ইসি
0:00 0:00
1.0x
দৈনিক সমাবেশ

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

উপনির্বাচনেও মাঠে নামছে সেনাবাহিনী, জুনের আগেই হবে স্থানীয় নির্বাচন: ইসি

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জাতীয় নির্বাচনের মতো উপনির্বাচনেও সেনাবাহিনী ও আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে আগামী ৬ জুনের মধ্যে দেশের সব স্থানীয় সরকার নির্বাচন শেষ করার বিষয়ে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের বিষয়ে ইসি সানাউল্লাহ বলেন, নভেম্বর ও ডিসেম্বরে দেশের বিভিন্ন স্তরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর জানুয়ারি মাসে কিছুটা সময় পাওয়া গেলেও তার পরপরই শুরু হবে পবিত্র রোজা। একই সময়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকসহ বিভিন্ন পাবলিক পরীক্ষাও অনুষ্ঠিত হবে।

এই ব্যস্ত সময়সূচির মধ্যে কীভাবে উপনির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা যায়, তা নিয়ে নির্বাচন কমিশন কাজ করছে বলে জানান তিনি।

দৈনিক সমাবেশ

প্রকাশকঃ মো: রবিউল ইসলাম ।
সম্পাদকঃ নিজামুল হক ।
নির্বাহী সম্পাদকঃ মোঃ রফিকুল ইসলাম ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 2/2-c পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ই-মেইল: dainiksomabesh@gmail.com
টেলিফোনঃ 02226638261 মোবাইলঃ +880 1408-350003
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সমাবেশ