দৈনিক সমাবেশ
প্রকাশ : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

মোড়েলগঞ্জে বেতকাশি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তদন্ত

নড়াইলে বীর মুক্তিযোদ্ধার সন্তান নিটু জুমাদ্দার নিখোঁজ

বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত

টাঙ্গাইলে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ৯০ ভাগ ও বেসরকারিতে ৭৫ ভাগ ক্লাসে উপস্থিত থাকতে হবে - এমপি ফজলে হুদা

২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্য উচ্চাভিলাষী নয়, প্রয়োজন জনগণের স্বত:স্থূর্ত অংশগ্রহণ: জনপ্রশাসন উপদেষ্টা

মানিকগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

মানিকগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

তারেক রহমান বলেছেন স্বাধীনতা বিরোধীরা ও চেতনা বিক্রিকারীরা  একজোট হয়েছে - এমপি ফজলে হুদা

প্রধানমন্ত্রীর নির্দেশনায় মহাদেবপুরে ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনতা মূলক র‍্যালি ও আলোচনা সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা উপলক্ষে মহাদেবপুরে গণসচেতনতা মূলক রা্্যলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার মহাদেবপুরের হার্ড পয়েন্ট খ্যাত মাছ চত্বর থেকে ৪৮ নওগাঁ -৩ (মহাদেবপুর- বদলগাছি ) এলাকার জাতীয় সংসদ সদস্য ফজলে হুদা'র নেতৃত্বে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি মাছ চত্বর থেকে ঘোষপাড়া মোড় হয়ে আবার মাছ চত্বরে স্থাপিত আলোচনা সভার মঞ্চে এসে সমবেত হয়। এসময় আশপাশে জমে থাকা ময়লা আবর্জনা ভেকু মেশিন দিয়ে ট্রাকটরে করে অপসারণ করা হয় এবং ডেঙ্গু মশার বংশবিস্তার রোধে এসব স্থানে মশক  নিধন ঔষধ স্প্রে করা হয়। পরক্ষণে উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জাহারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ভাদ্র মাসের শেষ দিনে তাল পাকা গরম আর প্রখর রোদের কারণে অন্য কোন নেতৃবৃন্দ বক্তব্য না দিয়ে শুধুমাত্র প্রধান অতিথি এমপি ফজলে হুদা ডেঙ্গু মশার পাদুর্ভাব রোধে এবং দুই উপজেলার সকল স্থান পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে নিজ নিজ বাড়ি  স্ব-স্ব প্রতিষ্ঠান পরিচ্ছন্ন রাখার বিষয়ে সকল শ্রেণীর পেশার মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বক্তব্য দেন। এ সময় অন্যদের মধ্যে জাহাঙ্গীরপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজের সাবেক জ্যেষ্ঠ প্রভাষক এবং ৯০ এর স্বৈরাচার হটাও আন্দোলনের ছাত্রনেতা মিরাজুল ইসলাম মিরাজ, বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ স্বপন ,আলহাজ্ব আক্কাস আলী, সাংগঠনিক সম্পাদক এস এম হান্নান , উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি , উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক লিয়াকত আলী বাবলু ,যুবদলের আহবায়ক মুজাফফর রহমান ,ছাত্রদলের সদস্য সচিব রিপন মাহমুদ, মহিলা দলের সভানেত্রী মর্জিনা বেগম ,সাধারণ সম্পাদক শিউলি আক্তার, কাজী রওশন জাহান, উত্তর গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান আলী ,ভীমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শ্রী রামপ্রসাদ ভদ্র ,হাতুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক  সহ উপজেলার ১০ ইউনিয়নের বিএনপি যুবদল ছাত্রদল এবং সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য যে, মহাদেবপুর উপজেলা বিএনপি ,অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যানারে উক্ত কর্মসূচি পালিত হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

প্রধানমন্ত্রীর নির্দেশনায় মহাদেবপুরে ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনতা মূলক র‍্যালি ও আলোচনা সভা
0:00 0:00
1.0x
দৈনিক সমাবেশ

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রীর নির্দেশনায় মহাদেবপুরে ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনতা মূলক র‍্যালি ও আলোচনা সভা

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা উপলক্ষে মহাদেবপুরে গণসচেতনতা মূলক রা্্যলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার মহাদেবপুরের হার্ড পয়েন্ট খ্যাত মাছ চত্বর থেকে ৪৮ নওগাঁ -৩ (মহাদেবপুর- বদলগাছি ) এলাকার জাতীয় সংসদ সদস্য ফজলে হুদা'র নেতৃত্বে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি মাছ চত্বর থেকে ঘোষপাড়া মোড় হয়ে আবার মাছ চত্বরে স্থাপিত আলোচনা সভার মঞ্চে এসে সমবেত হয়। এসময় আশপাশে জমে থাকা ময়লা আবর্জনা ভেকু মেশিন দিয়ে ট্রাকটরে করে অপসারণ করা হয় এবং ডেঙ্গু মশার বংশবিস্তার রোধে এসব স্থানে মশক  নিধন ঔষধ স্প্রে করা হয়। পরক্ষণে উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জাহারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ভাদ্র মাসের শেষ দিনে তাল পাকা গরম আর প্রখর রোদের কারণে অন্য কোন নেতৃবৃন্দ বক্তব্য না দিয়ে শুধুমাত্র প্রধান অতিথি এমপি ফজলে হুদা ডেঙ্গু মশার পাদুর্ভাব রোধে এবং দুই উপজেলার সকল স্থান পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে নিজ নিজ বাড়ি  স্ব-স্ব প্রতিষ্ঠান পরিচ্ছন্ন রাখার বিষয়ে সকল শ্রেণীর পেশার মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বক্তব্য দেন। এ সময় অন্যদের মধ্যে জাহাঙ্গীরপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজের সাবেক জ্যেষ্ঠ প্রভাষক এবং ৯০ এর স্বৈরাচার হটাও আন্দোলনের ছাত্রনেতা মিরাজুল ইসলাম মিরাজ, বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ স্বপন ,আলহাজ্ব আক্কাস আলী, সাংগঠনিক সম্পাদক এস এম হান্নান , উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি , উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক লিয়াকত আলী বাবলু ,যুবদলের আহবায়ক মুজাফফর রহমান ,ছাত্রদলের সদস্য সচিব রিপন মাহমুদ, মহিলা দলের সভানেত্রী মর্জিনা বেগম ,সাধারণ সম্পাদক শিউলি আক্তার, কাজী রওশন জাহান, উত্তর গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান আলী ,ভীমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শ্রী রামপ্রসাদ ভদ্র ,হাতুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক  সহ উপজেলার ১০ ইউনিয়নের বিএনপি যুবদল ছাত্রদল এবং সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য যে, মহাদেবপুর উপজেলা বিএনপি ,অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যানারে উক্ত কর্মসূচি পালিত হয়েছে।

দৈনিক সমাবেশ

প্রকাশকঃ মো: রবিউল ইসলাম ।
সম্পাদকঃ নিজামুল হক ।
নির্বাহী সম্পাদকঃ মোঃ রফিকুল ইসলাম ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 2/2-c পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ই-মেইল: dainiksomabesh@gmail.com
টেলিফোনঃ 02226638261 মোবাইলঃ +880 1408-350003
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সমাবেশ