দৈনিক সমাবেশ

দুর্নীতি

ইপিজেড ভিত্তিক বেনামি শিল্পচক্র: সাবেক এনবিআর সদস্য ও পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দুদকে অভিযোগ

সাবেক এনবিআর সদস্য এস.এম. হুমায়ুন কবীর ও তাঁর ভাই পুলিশ কর্মকর্তা এস.এম. রফিকুল ইসলামের বিরুদ্ধে বন্ড সুবিধার অপব্যবহারসহ বহুমুখী আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। তাঁদের বিরুদ্ধে তিনটি ইপিজেডে বেনামি শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার অভিযোগে দুদকে একটি বিস্তৃত অভিযোগ জমা পড়েছে।অভিযোগে বলা হয়েছে, আত্মীয়স্বজনদের নামে শেয়ার বণ্টন করে প্রকৃত মালিকানা গোপন রাখা হয়। একই সঙ্গে শুল্কমুক্ত কাঁচামাল উৎপাদনে ব্যবহার না করে বাজারে বিক্রির মাধ্যমে রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছে।প্রাথমিক তথ্যে জানা যায়, প্রায় ৪৭ লাখ ৪০ হাজার ডলারের কাঁচামাল আমদানি করা হলেও এর একটি অংশ অপব্যবহার করা হয়েছে। এতে সরকারের উল্লেখযোগ্য রাজস্ব ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ রয়েছে।এছাড়া দায়িত্বে থাকাকালে বিভিন্ন প্রতিষ্ঠানের জরিমানা কমিয়ে দেওয়ার বিষয়টিও তদন্তের আওতায় এসেছে।অভিযোগে অর্থপাচারের ক্ষেত্রে হুন্ডি ও বিটকয়েন ব্যবহারের কথা বলা হয়েছে। এনক্রিপ্টেড যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে এই কার্যক্রম পরিচালিত হয়েছে বলে দাবি করা হয়েছে।দুদক জানিয়েছে, অভিযোগটি যাচাই শেষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

ইপিজেড ভিত্তিক বেনামি শিল্পচক্র: সাবেক এনবিআর সদস্য ও পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দুদকে অভিযোগ