বাংলার ভাষা, পোশাক, ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন যুগের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন প্রজন্মের কাছে ফিরিয়ে আনা এবং বিশ্বমঞ্চে বাংলাকে তুলে ধরার স্বপ্ন দেখছি বহুদিন ধরে।এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে আমি ইতোমধ্যে একটি সুপরিকল্পিত আয়োজনের পরিকল্পনা সাজিয়েছি। এখন অপেক্ষা শুধু সেই পরিকল্পনাকে বাস্তবায়নের রূপ দেওয়ার।আমার পরিকল্পনার অন্যতম লক্ষ্য হলো বাংলার শিশু, কিশোর-কিশোরী ও তরুণ প্রজন্মের কাছে আমাদের নিজস্ব সংস্কৃতিকে আকর্ষণীয়ভাবে তুলে ধরা। তারা যেন আধুনিক বিশ্বের সঙ্গে এগিয়ে যাওয়ার পাশাপাশি নিজেদের শিকড়, ভাষা, ইতিহাস, পোশাক ও ঐতিহ্যকে জানতে এবং ভালোবাসতে শেখে।এই ফ্যাশন শো শুধু একটি বিনোদনমূলক আয়োজন হবে না; এটি হয়ে উঠবে বাংলার নতুন প্রজন্মের জন্য একটি সাংস্কৃতিক ও সৃজনশীল অনুপ্রেরণার মঞ্চ।বাংলার ঐতিহ্যবাহী পোশাক, নকশা, সংগীত, শিল্প ও সংস্কৃতিকে আধুনিক উপস্থাপনার মাধ্যমে তুলে ধরে এমন একটি আয়োজন করতে চাই, যা বাংলাদেশের মানুষের মধ্যে নিজেদের সংস্কৃতি নিয়ে নতুন করে গর্বের অনুভূতি তৈরি করবে।একই সঙ্গে আমার স্বপ্ন বাংলার সংস্কৃতিকে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরা। পৃথিবীর বিভিন্ন ভাষাভাষী ও ভিন্ন সংস্কৃতির মানুষ বাংলার সংস্কৃতি দেখে অনুপ্রাণিত হবেন, আমাদের ঐতিহ্য সম্পর্কে জানতে আগ্রহী হবেন এবং বাংলার সংস্কৃতির প্রতি ভালোবাসা ও সম্মান প্রকাশ করবেন।আমার বিশ্বাস, নতুন প্রজন্মকে সঙ্গে নিয়ে বাংলার সংস্কৃতিকে নতুনভাবে উপস্থাপন করা সম্ভব।আমার দীর্ঘদিনের এই স্বপ্ন এখন একটি পরিকল্পনার রূপ নিয়েছে। সেই পরিকল্পনাকে বাস্তবে রূপ দেওয়ার অপেক্ষায় আছি।শিকড়কে ভুলে নয়, শিকড়কে সঙ্গে নিয়েই নতুন যুগের পথে এগিয়ে যাবে বাংলা। এটাই আমার স্বপ্ন।ফারহান রাব্বি
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।